ঢাকা ০৩:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এআই ব্যবহার করে প্রতারণা: ১০ সদস্য গ্রেফতার, আরও অভিযান চলবে—আজহারি Logo কলেজছাত্রের বানানো ‘গো-কার্ট’ চালিয়ে উৎসাহ দিলেন প্রধানমন্ত্রী Logo গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার আশঙ্কা, দেশজুড়ে সতর্কতা Logo সিলেট ও ময়মনসিংহ বিভাগে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস Logo চুনারুঘাটে ঘর ভেঙে গৃহবধূকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ, মামলা তুলে নিতে হুমকির অভিযোগ Logo লাখাইয়ে বিএনপি নেতা ছুরে রহমানের মৃত্যুতে শোকসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত Logo মাধবপুরে রেলে কাটা দ্বিখণ্ডিত লাশের পরিচয় শনাক্ত করেছে পিবিআই Logo কেউ যেন নতুনভাবে উস্কানিতে লিপ্ত না হই, শিবিরকে অনুরোধ ছাত্রদল সভাপতির Logo লাখাইয়ে বিধবার জমি দখলে বাধা, আদালতের রায় কার্যকর চেয়ে থানায় অভিযোগ Logo শাহজীবাজারে জরুরি রক্ষণাবেক্ষণ: হবিগঞ্জে শুক্রবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ

এআই ব্যবহার করে প্রতারণা: ১০ সদস্য গ্রেফতার, আরও অভিযান চলবে—আজহারি

এআই প্রযুক্তি ব্যবহার করে ভুয়া ছবি ও ডিপফেইক ভিডিও তৈরি করে প্রতারণার অভিযোগে ১০ সদস্যকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন জনপ্রিয় ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারি।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি জানান, এটি কেবল অভিযানের শুরু। প্রতারণার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত থাকবে এবং সামনে আরও বড় ধরনের অভিযান পরিচালিত হবে।

তিনি অভিযোগ করেন, একটি চক্র দীর্ঘদিন ধরে তার ছবি ও ভিডিও এআই প্রযুক্তির মাধ্যমে বিকৃত করে ভুয়া ওষুধসহ বিভিন্ন পণ্যের বিজ্ঞাপন তৈরি করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল। এসব ভুয়া প্রচারণার মাধ্যমে তারা জনসাধারণকে বিভ্রান্ত করে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করছিল।

সম্প্রতি আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে ওই প্রতারক চক্রের ১০ সদস্যকে গ্রেফতার করা হয়। একই সঙ্গে তাদের ব্যবহৃত বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস ও সরঞ্জাম জব্দ করা হয়েছে বলে জানা গেছে।

তিনি আরও বলেন, যারা এখনো এই ধরনের প্রতারণামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে, তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে ইনশাআল্লাহ। সাধারণ মানুষকে এসব ভুয়া বিজ্ঞাপন ও প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বানও জানান তিনি।

এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে এবং সচেতন মহল প্রযুক্তির অপব্যবহার রোধে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

এআই ব্যবহার করে প্রতারণা: ১০ সদস্য গ্রেফতার, আরও অভিযান চলবে—আজহারি

error:

আপডেট সময় ১২:৫৫:৪২ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬