ঢাকা ১০:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ Logo বাহুবলে আবারও পুলিশের বাধায় এনসিপি Logo পুলিশকে হাসনাত: ‘দলীয় এজেন্ডা বাস্তবায়ন করবেন না’ Logo সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার Logo চট্টগ্রামে এনসিপির কর্মসূচিতে বিএনপি নেতাকর্মীদের বাধা, হাতাহাতি Logo চা বাগানে এমপির প্রচেষ্টায় নতুন ঘর পেল আদিবাসী পরিবার Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য আনারস পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী Logo এনসিপি ও বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

কলেজছাত্রের বানানো ‘গো-কার্ট’ চালিয়ে উৎসাহ দিলেন প্রধানমন্ত্রী

কলেজছাত্র রিজওয়ান রশীদের বানানো গো-কার্ট (রেসিং কার) চালিয়ে তাকে উৎসাহ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ উদ্যোগের প্রশংসা করেন।

জানা যায়, রিজওয়ান রশীদ তার নিজ হাতে তৈরি গো-কার্টটি প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপন করলে তিনি আগ্রহভরে তা পর্যবেক্ষণ করেন। পরে তরুণ উদ্ভাবককে উৎসাহ দিতে নিজেই গাড়িটি চালিয়ে দেখেন।

প্রধানমন্ত্রীর এমন আগ্রহে অভিভূত হয়ে রিজওয়ান রশীদ বলেন, তিনি কখনও ভাবেননি তার তৈরি গাড়ি প্রধানমন্ত্রী চালাবেন। এটি তাকে আরও উদ্ভাবনী কাজে অনুপ্রাণিত করেছে।

রিজওয়ান জানান, তিনি রাজধানীর মোহাম্মদপুর থেকে নিজেই গো-কার্ট চালিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছান। সামাজিক যোগাযোগমাধ্যমে তার এই উদ্ভাবনের ভিডিও ভাইরাল হলে বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আসে।

তিনি আরও জানান, তার বাবা একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এবং তার অনুপ্রেরণাতেই তিনি এই উদ্যোগ নেন। ২০২৫ সালে এইচএসসি পরীক্ষার পর অবসর সময় কাজে লাগানোর পরিকল্পনা থেকেই তিনি গো-কার্ট তৈরি শুরু করেন।

আর্থিক সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও নিজের প্রচেষ্টায় তৈরি করা এই গাড়িটি তরুণ উদ্ভাবনী শক্তির এক উজ্জ্বল উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দেশের তরুণদের এ ধরনের সৃজনশীল কাজে আরও বেশি সম্পৃক্ত হওয়া প্রয়োজন। এতে দেশের প্রযুক্তিগত অগ্রগতি ত্বরান্বিত হবে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি

error:

কলেজছাত্রের বানানো ‘গো-কার্ট’ চালিয়ে উৎসাহ দিলেন প্রধানমন্ত্রী

আপডেট সময় ০৬:৫৪:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬