ঢাকা ১০:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আশুগঞ্জে প্রাইভেটকারে ৫২ কেজি গাঁজা, গ্রেফতার ১ Logo হাইমচরে শিক্ষার্থীদের ওপর বাঁশ দিয়ে হামলার অভিযোগ, হাসপাতালে ২ Logo বিতর্কের মধ্যেই নাসিরনগরের ইউএনও শাহীনা নাছরিনের এডিসি পদোন্নতি Logo মাধবপুরে গ্রাহকদের আমানতের টাকা ফেরত না দেওয়ার অভিযোগ ফারইস্ট ইসলামী লাইফের বিরুদ্ধে Logo লাখাইয়ে ৯ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার Logo সুরমা চা বাগান যুব সংঘের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত Logo বানিয়াচংয়ে ইভটিজিং ও ভিডিও ধারণের অভিযোগে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক Logo লাখাইয়ে ৮১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার Logo ঢাকা-সিলেট মহাসড়কে দুর্ঘটনায় মাধবপুর ইউএনওর সরকারি গাড়ি Logo আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ

জমি দিলে তার নামেই স্কুল, সিলেটে শিক্ষামন্ত্রী

ঢাকা-সিলেট মহাসড়কের উন্নয়ন কাজের জন্য ১৮টি স্কুল ভাঙা পড়বে জানিয়ে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, এসব স্কুলের জন্য কেউ জায়গা দিলে তার নামেই নতুন স্কুলের নামকরণ করা হবে।

সিলেটের জালালাবাদ গ্যাস অডিটোরিয়ামে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

এসএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে সিলেট শিক্ষা বোর্ড এবং সিলেট অঞ্চলের মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবদের সঙ্গে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সিলেটের শিক্ষা ও সামগ্রিক উন্নয়ন নিয়ে বক্তব্য তুলে ধরেন জেলা প্রশাসক মো. সারওয়ার আলম। তিনি জানান, ঢাকা-সিলেট মহাসড়কের উন্নয়ন কাজের জন্য ১৮টি স্কুল ভাঙা পড়বে এবং এ বিষয়ে শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।

জবাবে শিক্ষামন্ত্রী বলেন, মহাসড়কের পাশে থাকা বেশ কয়েকটি স্কুল ভেঙে ফেলা হবে। তিনি শিক্ষানুরাগীদের উদ্দেশে বলেন, কেউ যদি স্কুল করার জন্য জায়গা দেন, তবে সেই ব্যক্তির নামেই স্কুলের নামকরণ করা হবে। সড়ক বিভাগ ও সরকার স্কুল নির্মাণে অর্থায়ন করবে।

সভায় সিলেটের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে বক্তব্য দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীসহ সংশ্লিষ্টরা।

এছাড়া শিক্ষা সংক্রান্ত বিষয়ে মতামত দেন সিলেট শিক্ষা বোর্ড, কারিগরি শিক্ষা বোর্ড ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের কর্মকর্তারা।

জানানো হয়, সিলেট শিক্ষা বোর্ডের অধীনে ২২৫টি, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ৫২টি এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ৩৪টি কেন্দ্রে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

আশুগঞ্জে প্রাইভেটকারে ৫২ কেজি গাঁজা, গ্রেফতার ১

error:

জমি দিলে তার নামেই স্কুল, সিলেটে শিক্ষামন্ত্রী

আপডেট সময় ১১:৪৩:১৬ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬