
প্রাথমিক বিদ্যালয়ের ২ লাখ শিশুকে বিনামূল্যে স্কুল ড্রেস দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
জাতীয় সংসদ অধিবেশনে সংসদ সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি এ তথ্য জানান।
প্রধানমন্ত্রী বলেন, যারা ভোট দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, যারা ভোট দেননি তাদের জন্য কাজ করাও সরকারের দায়িত্ব। ইশতেহার অনুযায়ী সরকার ইতোমধ্যে কাজ শুরু করেছে বলেও উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, চলতি বর্ষা মৌসুমে দেড় কোটি বিভিন্ন প্রজাতির চারা রোপণ করা হবে। পাশাপাশি ফ্যামিলি ও কৃষক কার্ড দেওয়ার কারণে মূল্যস্ফীতির শঙ্কা নেই বলেও মন্তব্য করেন তিনি।
আগামী তিন মাসে আরও ৩০ হাজার পরিবার এবং চার বছরে আরও ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়ার পরিকল্পনার কথাও জানান প্রধানমন্ত্রী।
সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর জন্য সংসদে নির্দিষ্ট সময় বরাদ্দ রেখে প্রশ্নোত্তর পর্ব পরিচালনা করা হচ্ছে।
বাংলার খবর ডেস্ক : 













