
জালাল উদ্দিন লস্কর, মাধবপুর (হবিগঞ্জ):
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রির দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে এক ব্যক্তিকে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
উপজেলার চৌমুহনী ইউনিয়নের মঙ্গলপুর এলাকায় অভিযান চালিয়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী একটি মামলায় জামাল মিয়াকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। তিনি কালিকাপুর গ্রামের আব্বাস আলীর ছেলে।
এসময় অবৈধ বালু পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক্টর জব্দ করা হয়।
অভিযানে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ছাড়াও মনতলা ও কাশিমনগর পুলিশ ফাঁড়ির সদস্যরা সহযোগিতা করেন।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
বাংলার খবর ডেস্ক : 












