ঢাকা ০৭:২৩ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মনতলা কলেজে মাহবুব স্যারের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল Logo এলপি গ্যাসের দাম ৩০০ টাকা বাড়ানোর দাবি, বৃহস্পতিবার বিইআরসির গণশুনানি Logo লাখাইয়ে কীটনাশক দিয়ে সাড়ে ৪ কানি টমেটো ক্ষেত নষ্টের অভিযোগ, ক্ষতির মুখে কৃষক-শ্রমিক Logo পুষ্পমাল্য, সম্মাননা ও উপহারে সজ্জিত গাড়িতে বাড়ি ফিরলেন শিক্ষক তহুরা বেগম Logo মজুরি দাবিতে পাঁচ চা বাগানে কর্মবিরতি, মালিকপক্ষের দাবি অর্থসংকট Logo হবিগঞ্জে শাশুড়ি হত্যা মামলায় জামাতার যাবজ্জীবন কারাদণ্ড Logo হাইমচরে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন, শতাধিক শিক্ষার্থীকে সচেতনতা Logo মিরপুর টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, চোটে নেই মুশফিক Logo মাধবপুর ও শ্রীমঙ্গলে বিজিবির অভিযান, দেড় লাখ টাকার মাদক ও পণ্য জব্দ Logo ভুল চিকিৎসার অভিযোগে জামালপুরের এম. এ. রশীদ হাসপাতালের দুই চিকিৎসকের বিরুদ্ধে মামলা

লাখাই মুক্তিযোদ্ধা ডিগ্রি কলেজের নাম পরিবর্তনের দাবি, শিক্ষামন্ত্রীকে এমপি জি কে গউছের পত্র

পারভেজ হাসান, লাখাই:

হবিগঞ্জের লাখাই উপজেলাধীন ‘লাখাই মুক্তিযোদ্ধা ডিগ্রি কলেজ’-এর নাম পরিবর্তন করে পুনরায় এর প্রতিষ্ঠাকালীন নাম ‘শহীদ জিয়াউর রহমান বীর উত্তম সরকারি ডিগ্রি কলেজ’ করার আবেদন জানানো হয়েছে।

বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব মো: জি কে গউছ, এমপি এক পত্রের মাধ্যমে শিক্ষামন্ত্রীর কাছে এই অনুরোধ জানান।

আবেদনে উল্লেখ করা হয়, ১৯৯৩ সালে স্থানীয় জনগণের উদ্যোগে লাখাইয়ের বামৈ এলাকায় ‘মুক্তিযোদ্ধা জিয়া কলেজ’ প্রতিষ্ঠিত হয়। দীর্ঘ সময় ধরে প্রতিষ্ঠানটি শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তবে অভিযোগ করা হয়েছে, ২০১৭ সালের ৩ জানুয়ারি রাজনৈতিক উদ্দেশ্যে কলেজটির নাম পরিবর্তন করে ‘লাখাই মুক্তিযোদ্ধা ডিগ্রি কলেজ’ রাখা হয়।

এমপি জি কে গউছ তার চিঠিতে উল্লেখ করেন, প্রতিষ্ঠাকালীন নাম পরিবর্তনের ফলে স্থানীয় জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকার সচেতন নাগরিকরা তাদের আবেগ ও ঐতিহ্যের প্রতিফলন হিসেবে কলেজটির নাম পুনর্বহালের দাবি জানিয়ে আসছেন। কলেজ কর্তৃপক্ষও নাম পরিবর্তনের বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করে যথাযথ প্রক্রিয়ায় আবেদন অগ্রায়ন করেছে।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি ও বীর মুক্তিযোদ্ধাদের সম্মানের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রতিষ্ঠানটির নাম পুনরায় ‘শহীদ জিয়াউর রহমান বীর উত্তম সরকারি ডিগ্রি কলেজ, হবিগঞ্জ’ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে শিক্ষামন্ত্রীর প্রতি অনুরোধ জানানো হয়েছে।

চিঠিটির অনুলিপি জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিবকেও প্রদান করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

মনতলা কলেজে মাহবুব স্যারের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল

error:

লাখাই মুক্তিযোদ্ধা ডিগ্রি কলেজের নাম পরিবর্তনের দাবি, শিক্ষামন্ত্রীকে এমপি জি কে গউছের পত্র

আপডেট সময় ০৮:৫২:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬