ঢাকা ০৩:৩০ পূর্বাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ে ১ম শ্রেণির ৬ বছরের ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, গণধোলাইয়ের পর বখাটে পুলিশে সোপর্দ Logo লাখাইয়ে বুদ্ধিপ্রতিবন্ধী যুবককে ঢিল ছোড়াকে কেন্দ্র করে সংঘর্ষ, পিতা-পুত্রসহ আহত একাধিক Logo লাখাইয়ে পরিবার পরিকল্পনা পরিদর্শিকা সুচিত্রা রানী দাশের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি Logo ৭২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মাধবপুরে পুলিশের অভিযান Logo গায়ক আসিফ আকবর গ্রেফতার Logo স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের সঙ্গে এমপি সৈয়দ মোহাম্মদ ফয়সলের সৌজন্য সাক্ষাৎ Logo সীমান্তে অব্যাহত বিএসএফের পুশইনের চেষ্টা, কঠোর অবস্থানে বিজিবি Logo মাধবপুরে সুরমা চা বাগান থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার Logo মাধবপুরে চুরির অভিযোগে যুবকের মাথা ন্যাড়া, আঁকা হলো আর্জেন্টিনার পতাকা Logo চুনারুঘাটে বসতঘর থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ

পাওনা টাকাই কাল হলো লাখাইয়ে: দুই গোষ্ঠীর সংঘর্ষে রক্তাক্ত ১৫

পারভেজ হাসান, লাখাই প্রতিনিধি:

হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার সুনেশ্বর গ্রামে দোকানের পাওনা টাকাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে।

দুপুর আনুমানিক ১২ ঘটিকার সময় এই সংঘর্ষ শুরু হয়। এতে উভয় পক্ষের অন্তত ১০ থেকে ১৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সুনেশ্বর গ্রামের জালাল মিয়ার গোষ্ঠী এবং রশম আলীর গোষ্ঠীর লোকজনের মধ্যে দোকানের পাওনা টাকা নিয়ে দীর্ঘক্ষণ বাকবিতণ্ডা চলে। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ে। প্রায় ঘণ্টাখানেক ধরে চলা এই সংঘর্ষে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে লাখাই থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করায় নতুন করে সংঘর্ষ এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ বিষয়ে লাখাই থানার ওসি (তদন্ত) কৃষ্ণ চন্দ্র মিত্র জানান, দোকানের পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ১০ থেকে ১৫ জন আহত হয়েছেন বলে প্রাথমিক তথ্যে জানা গেছে। পুলিশ বর্তমানে ঘটনাস্থলে মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে।

তিনি আরও জানান, এখন পর্যন্ত কোনো পক্ষ থেকেই থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় গ্রামে এখনো চাপা উত্তেজনা বিরাজ করছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ে ১ম শ্রেণির ৬ বছরের ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, গণধোলাইয়ের পর বখাটে পুলিশে সোপর্দ

পাওনা টাকাই কাল হলো লাখাইয়ে: দুই গোষ্ঠীর সংঘর্ষে রক্তাক্ত ১৫

আপডেট সময় ০৫:২২:১১ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬