ঢাকা ০৯:২৩ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা বিএনপির Logo ডাকযোগে চিঠি ও কাফনের কাপড় পাঠিয়ে আদাঐর ইউপি চেয়ারম্যানকে হত্যার হুমকি Logo ইটিপি ব্যবহারে অনিয়মের অভিযোগ, মাধবপুরে কৃষিজমি-জলাশয় ও জনস্বাস্থ্য হুমকিতে Logo লাখাইয়ের হাওরে কচুরিপানার জট, বোরো আবাদ নিয়ে দুশ্চিন্তায় কৃষক Logo সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা, আহত নাসীরুদ্দীন পাটওয়ারী Logo গাঁজা সেবন ও চুরির অভিযোগে লাখাইয়ে যুবক গ্রেপ্তার Logo জামালপুরে জলাবদ্ধতায় তিন বছরে শেষ ১৩৭ মাতৃ লিচুগাছ, সরকারি উদাসীনতা নিয়ে প্রশ্ন Logo জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে কামরুল ইসলাম সভাপতি, জসিম উদ্দিন সাধারণ সম্পাদক Logo হবিগঞ্জে হামলায় দৃষ্টিশক্তি হারানো আলিফকে দেখতে গেলেন জামায়াত আমির Logo ঢামেক হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস

লাখাইয়ে গর্বিত পিতা আবুল কালাম মোল্লা বাদলের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক

পারভেজ হাসান, লাখাই প্রতিনিধি:

লাখাই উপজেলার মোড়াকরি ইউনিয়নের মোড়াকরি গ্রামের ঐতিহ্যবাহী মোল্লা বাড়ির বাসিন্দা ও ২নং মোড়াকরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম মোল্লা ফয়সলের বড় ভাই, সর্বজন শ্রদ্ধেয় আবুল কালাম মোল্লা বাদল (৭৫) ইন্তেকাল করেছেন।

“ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন”

ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে নিজ গ্রাম মোড়াকরি ও আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে আসে।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র ও তিন কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমের নামাজে জানাজা মোড়াকরি হাইস্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। জানাজায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সুশীল সমাজের ব্যক্তিবর্গ, সাংবাদিকসহ কয়েক হাজার মুসল্লি অংশগ্রহণ করেন।

পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

তার ইন্তেকালে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

উল্লেখ্য, মরহুমের সন্তানদের মধ্যে মেহেদী হাসান মোল্লা বিসিএস পরীক্ষায় প্রশাসন ক্যাডারে উত্তীর্ণ হয়েছেন। অপর ছেলে আবুল হাসান মোল্লা পরিবারসহ যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। বড় মেয়ে রওনক জাহান উর্মি ও ছোট মেয়ে রওশন জাহান প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত এবং মেঝো মেয়ে জিনাত জাহান ঝুমি সোনালী ব্যাংকের সিনিয়র অফিসার হিসেবে কর্মরত আছেন।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা বিএনপির

error:

লাখাইয়ে গর্বিত পিতা আবুল কালাম মোল্লা বাদলের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক

আপডেট সময় ১১:৩৭:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬