ঢাকা ১০:০৯ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হাইমচরে শিক্ষার্থীদের ওপর বাঁশ দিয়ে হামলার অভিযোগ, হাসপাতালে ২ Logo বিতর্কের মধ্যেই নাসিরনগরের ইউএনও শাহীনা নাছরিনের এডিসি পদোন্নতি Logo মাধবপুরে গ্রাহকদের আমানতের টাকা ফেরত না দেওয়ার অভিযোগ ফারইস্ট ইসলামী লাইফের বিরুদ্ধে Logo লাখাইয়ে ৯ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার Logo সুরমা চা বাগান যুব সংঘের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত Logo বানিয়াচংয়ে ইভটিজিং ও ভিডিও ধারণের অভিযোগে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক Logo লাখাইয়ে ৮১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার Logo ঢাকা-সিলেট মহাসড়কে দুর্ঘটনায় মাধবপুর ইউএনওর সরকারি গাড়ি Logo আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ Logo স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: প্রতিমন্ত্রী

স্বাধীনতা দিবসে ভারতের রাষ্ট্রপতির শুভেচ্ছা

বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন।

শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ভারতের সরকার, জনগণ এবং তার নিজের পক্ষ থেকে বাংলাদেশের রাষ্ট্রপতি ও বন্ধুত্বপূর্ণ জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হচ্ছে।

তিনি উল্লেখ করেন, ভারত ও বাংলাদেশ অভিন্ন ইতিহাস, সুগভীর সাংস্কৃতিক সংযোগ এবং দীর্ঘস্থায়ী ভাষাগত ঐতিহ্যের মাধ্যমে আবদ্ধ। এই সম্পর্ক দুই দেশের ঘনিষ্ঠ অংশীদারিত্বের ভিত্তি হিসেবে কাজ করছে।

দ্রৌপদী মুর্মু বলেন, সংযুক্তি, বাণিজ্য, উন্নয়ন অংশীদারিত্ব, বিদ্যুৎ ও জ্বালানি, সক্ষমতা বৃদ্ধি ও শিক্ষাসহ বিভিন্ন খাতে দুই দেশ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। এর ফলে সীমান্তের উভয় পাশের নাগরিকরা বাস্তব সুফল পাচ্ছে।

তিনি আরও জানান, দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি নিশ্চিত করতে ভারত বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী।

বার্তার শেষে তিনি বাংলাদেশের সরকার ও জনগণের প্রতি আন্তরিক শুভকামনা জানান।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

হাইমচরে শিক্ষার্থীদের ওপর বাঁশ দিয়ে হামলার অভিযোগ, হাসপাতালে ২

error:

স্বাধীনতা দিবসে ভারতের রাষ্ট্রপতির শুভেচ্ছা

আপডেট সময় ১১:৫৭:০৯ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬