ঢাকা ০৩:৪৮ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আড়াই ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ Logo বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ক্ষমতা কি ফিরছে ম্যানেজিং কমিটির হাতে? Logo আজ আন্তর্জাতিক আদিবাসী দিবস: গুরুত্ব পাচ্ছে অধিকার ও স্বাস্থ্যসেবা লাইফস্টাইল ডেস্ক, Logo ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা মহাসড়কের চার লেনের কাজ দ্রুত শেষ করার দাবি তাহেরীর Logo লাখাইয়ে জনবান্ধব পুলিশিংয়ে প্রশংসিত ওসি শরীফ আহমেদ: মারামারি-দাঙ্গা কমেছে ৮০% Logo লাখাইয়ে ৫৩৩ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার Logo সোমবার প্রকাশ হচ্ছে এসএসসি-সমমান পরীক্ষার ফল, জানা যাবে ২ভাবে Logo মাধবপুরে ৫৫ বিজিবির অভিযান: ৮ ভারতীয় গরু, ১০ কেজি গাঁজা ও ইয়াবা উদ্ধার Logo এমপি ফয়সলকে নিয়ে ফেসবুকে অপপ্রচারের অভিযোগ, মাধবপুর থানায় জিডি Logo রেকর্ড দামে চা বিক্রি: উৎপাদন ও আয়ে এনটিসির নতুন মাইলফলক

পৌরসভা ও উপজেলা প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত নেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি বলেছেন, এখন পর্যন্ত পৌরসভা বা উপজেলাতে প্রশাসক নিয়োগের কোনো সিদ্ধান্ত সরকারের নেই। দ্রুত সময়ের মধ্যে এসব প্রতিষ্ঠানে নির্বাচন দেওয়া হবে এবং জনগণের নির্বাচিত প্রতিনিধিরা দায়িত্ব পালন শুরু করবেন।

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার কাঁচার বিলের খালের ওপর নির্মাণাধীন সেতু পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বিগত অন্তর্বর্তী সরকার একটি অধ্যাদেশের মাধ্যমে স্থানীয় সরকার নির্বাচন বাতিল করেছিল। পাশাপাশি দলীয় বা জাতীয় প্রতীকে নির্বাচন ব্যবস্থাও বাতিল করে সাধারণ প্রতীকে নির্বাচনের বিধান রাখা হয়েছে।

তিনি আরও জানান, বর্তমান সংসদের প্রথম অধিবেশনে অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশ আইন হিসেবে পাসের জন্য একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। এর মধ্যে সিটি করপোরেশন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ সংক্রান্ত অধ্যাদেশও রয়েছে।

এসব অধ্যাদেশ আইন হিসেবে পাস হলে তা আইন মন্ত্রণালয়ের মাধ্যমে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানো হবে এবং এরপরই নির্বাচন আয়োজনের কার্যক্রম শুরু করা হবে বলে জানান তিনি।

এ সময় তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে সংযোগ সড়কবিহীন অবস্থায় পড়ে থাকা কাঁচার বিলের সেতুটি কার্যকর করতে সরকার উদ্যোগ নিয়েছে। প্রায় ৭ কোটি টাকা ব্যয়ে এপ্রোচ সড়কসহ সেতুটি দ্রুত চলাচল উপযোগী করতে ৭ সদস্যের একটি কমিটি কাজ করছে।

এ সময় স্থানীয় সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুলসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

মাধবপুরে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আড়াই ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ

error:

পৌরসভা ও উপজেলা প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত নেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

আপডেট সময় ০৭:২৮:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬