ঢাকা ১২:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুর পৌরসভাকে আধুনিক ও পরিচ্ছন্ন করতে চান মেয়র পদপ্রার্থী হাজী সোলেমান Logo কবর থেকে সালমান শাহর মরদেহ উত্তোলনের নির্দেশ আদালতের Logo পুলিশ হত্যা করেছি বলে আলোচিত মাহাদী হাসান এবার আশ্রয় নিলেন থানায় Logo মাধবপুরে ড্রাম ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ২ Logo লাখাইয়ে ইভটিজিংয়ের অভিযোগে যুবককে গণধোলাই, পুলিশে সোপর্দ Logo লাখাইয়ে পাওনা টাকা চাওয়ায় গৃহবধূর ওপর হামলা ও লাখ টাকা লুটের অভিযোগ Logo ধর্মঘর ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে র‌্যালি ও বার্ষিক ক্যাম্পেইন Logo মাধবপুরে প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং ধর্মঘর বাজার আউটলেট উদ্বোধন Logo সিলেট-৫ ও ঢাকা-১১ আসনের দায়িত্বে শাম্মী আক্তার Logo এমপির নির্দেশে সচল হচ্ছে জগদীশপুর-ছাতিয়াইন সড়ক

পূর্ব ইটাখোলায় ক্বারিয়ানা সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

পূর্ব ইটাখোলায় দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট শাখা কেন্দ্রের উদ্যোগে ক্বারিয়ানা (ক্বারী প্রশিক্ষণ) সমাপনী অনুষ্ঠান ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

পূর্ব ইটাখোলা আদর্শ একাডেমি প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে এলাকার সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ ইউসুফ মিয়া। সভাপতির বক্তব্যে তিনি বলেন, এ ধরনের উদ্যোগ শিশু-কিশোরদের কোরআন শিক্ষায় আগ্রহী করে তুলছে এবং সমাজে নৈতিক শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

প্রধান অতিথি হাজী মোহাম্মদ শফিকুল ইসলাম মহালদার বলেন, কোরআনের শুদ্ধ তিলাওয়াত শেখা প্রতিটি মুসলমানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফুলতলী ট্রাস্টের এই আয়োজন প্রশংসনীয়।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোঃ মামুন রেজা ও মাওলানা নাজিম উদ্দিন মাসুমি। তারা বলেন, কোরআন শিক্ষা একটি সুন্দর ও নৈতিক সমাজ গঠনের অন্যতম ভিত্তি এবং নতুন প্রজন্মকে সহিহভাবে কোরআন শিক্ষা দেওয়ার কোনো বিকল্প নেই।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের তিলাওয়াত, দোয়া ও সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠানে বিশেষ মাত্রা যোগ করে।

শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

মাধবপুর পৌরসভাকে আধুনিক ও পরিচ্ছন্ন করতে চান মেয়র পদপ্রার্থী হাজী সোলেমান

পূর্ব ইটাখোলায় ক্বারিয়ানা সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

আপডেট সময় ০৪:২৭:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬