ঢাকা ০৩:৩১ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo প্রেমিকের সহায়তায় শাশুড়িকে হত্যা, আদালতে দায় স্বীকার গৃহবধূর Logo মাধবপুরে নেশাগ্রস্ত ছেলের অত্যাচারে পিতা বাড়িছাড়া, ইউএনওর কাছে অভিযোগ Logo বামৈ গ্রামে সীমানা বিরোধের জেরে বৃদ্ধার মৃত্যু, এলাকায় শোকের ছায়া Logo ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুরে বাসের ধাক্কায় পথচারী নারী নিহত Logo চেয়ারম্যানের এক মুখে দুই বক্তব্য—কোনটি সঠিক? Logo পূর্ব ইটাখোলায় ক্বারিয়ানা সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত Logo প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ, অভূতপূর্ব কর্মযজ্ঞ: মাহদী আমিন Logo ঈদের আগে উপজেলা, পরে পৌরসভায় প্রশাসক নিয়োগ Logo মানবতার সেবায় ‘সিলেট কমিউনিটি ইন সাউথ কোরিয়া’: মৌলভীবাজারে ঈদ সামগ্রী বিতরণ Logo মাধবপুর থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন মোঃ সোহেল রানা

সংসদে হবিগঞ্জের দাবি তুলে ধরলেন জি কে গউছ: ৬ লেন সড়ক ও রেল যোগাযোগে জোর

পারভেজ হাসান, লাখাই প্রতিনিধি:

জাতীয় সংসদ অধিবেশনের প্রথম দিনেই হবিগঞ্জ-৩ (লাখাই-শায়েস্তাগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও হুইফ আলহাজ্ব জি কে গউছ তাঁর নির্বাচনি এলাকার উন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন করেছেন।

ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচিত এই সংসদ সদস্য সংসদে হবিগঞ্জবাসীর দীর্ঘদিনের বিভিন্ন দাবি জোরালোভাবে তুলে ধরেন।

তিনি হবিগঞ্জ থেকে ঢাকাগামী সড়কের গুরুত্ব উল্লেখ করে বলেন, যাত্রীদের দুর্ভোগ কমানো এবং অর্থনৈতিক কার্যক্রম আরও গতিশীল করতে এই সড়কটি দ্রুত ৬ লেনে উন্নীত করা প্রয়োজন।

এ সময় তিনি জেলার রেল যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন এবং সেবার মানোন্নয়নের দাবি জানান, যাতে হবিগঞ্জের মানুষ সহজে রাজধানীর সঙ্গে যোগাযোগ করতে পারে।

এছাড়া ঐতিহ্যবাহী বৃন্দাবন সরকারি কলেজের অবকাঠামোগত সমস্যার বিষয়টি উল্লেখ করে দ্রুত নতুন ভবন নির্মাণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করেন।

সংসদ সদস্যের এই বক্তব্যে আশাবাদী হয়ে উঠেছেন হবিগঞ্জ, লাখাই ও শায়েস্তাগঞ্জের সাধারণ মানুষ। এলাকাবাসীর প্রত্যাশা, তাঁর এই উদ্যোগের মাধ্যমে দ্রুতই হবিগঞ্জে আধুনিক উন্নয়নের গতি ত্বরান্বিত হবে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

প্রেমিকের সহায়তায় শাশুড়িকে হত্যা, আদালতে দায় স্বীকার গৃহবধূর

error:

সংসদে হবিগঞ্জের দাবি তুলে ধরলেন জি কে গউছ: ৬ লেন সড়ক ও রেল যোগাযোগে জোর

আপডেট সময় ০৩:৫৯:৪১ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬