ঢাকা ১২:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে মাঠে কৃষিকাজ করতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু Logo লাখাইয়ে চুরির অভিযোগে যুবক গ্রেফতার, কারাগারে Logo আফগানিস্তানকে ৭ উইকেটে হারিয়ে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিতল ভারত Logo এনটিআরসিএর প্রতিষ্ঠান প্রধান-সহকারী প্রধান পরীক্ষার ভাইভা ১ অক্টোবর Logo ঢাবিতে শিক্ষার্থীদের ওপর হামলা: মাকসুদ কামাল-জাফর ইকবালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ Logo গুলশানে নিষিদ্ধ আ.লীগের মিছিল: ওসি দাউদ হোসেন ক্লোজড Logo লাখাইয়ে মসজিদ নির্মাণকাজে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু Logo মাধবপুরে পোনা মাছ অবমুক্ত, শিক্ষকদের সঙ্গে এমপি ফয়সলের মতবিনিময় Logo মক্কার কাছে ড্রোন হামলার চেষ্টা, হুতিদের বিরুদ্ধে সৌদির কঠোর হুঁশিয়ারি Logo র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু এসআরবির

আল-খলিফা রেষ্টুরেন্টসহ পাঁচ প্রতিষ্ঠানে ১ লাখ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার:

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে অভিজাত রেস্টুরেন্ট আল-খলিফাসহ পাঁচটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে অস্বাস্থ্যকর রান্নাঘর, অপরিচ্ছন্ন পরিবেশ, ভেজাল তেল ব্যবহার এবং বিভিন্ন খাদ্যপণ্যে টেক্সটাইলের রং মেশানোর অভিযোগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে জরিমানা করা হয়।

জরিমানাকৃত প্রতিষ্ঠানগুলোর মধ্যে আল-খলিফা রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা, শাহজালাল লাইভ বেকারিকে ১০ হাজার টাকা, পানাহার রেস্টুরেন্ট ও ধানসিঁড়ি রেস্টুরেন্টকে প্রত্যেককে ৩০ হাজার টাকা এবং হাঁসের বাড়ি রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মোবাইল কোর্ট পরিচালনা করেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহেদুল আলম। এ সময় উপস্থিত ছিলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শ্যামল পুরাকায়স্ত। অভিযানে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ সহযোগিতা করে।

সংশ্লিষ্টরা জানান, জনস্বার্থে নিরাপদ খাদ্য নিশ্চিত করা এবং ভোক্তা অধিকার রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

মাধবপুরে মাঠে কৃষিকাজ করতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

error:

আল-খলিফা রেষ্টুরেন্টসহ পাঁচ প্রতিষ্ঠানে ১ লাখ টাকা জরিমানা

আপডেট সময় ১২:৪৪:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬