ঢাকা ০১:৫১ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে র‍্যাবের অভিযানে ৬ কেজি গাঁজাসহ যুবক আটক Logo মাধবপুরে ধর্মঘর সরকারি প্রাথমিক বিদ্যালয় জরাজীর্ণ: ছাদের পলেস্তারা খসে দুর্ঘটনার শঙ্কা Logo মাধবপুরে কুড়িয়ে পাওয়া শিশুর পরিবারের সন্ধান মিললেও মা-বাবার কোলে ঠাঁই হলো না নবজাতকের Logo যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা: ১৩ বছর ৭ মাস পর স্বামীর মৃত্যুদণ্ড Logo হবিগঞ্জের নবীগঞ্জে পূর্ব বিরোধে দুপক্ষের সংঘর্ষ, আহত অন্তত ৫০ Logo মাধবপুরে সুলতানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থী Logo মাধবপুরে রাস্তার পাশে ফেলে যাওয়া নবজাতকের পরিবারের সন্ধান মিলেছে Logo লাখাইয়ে ২৫ বছর পর আদালতের আদেশে দখলমুক্ত জমি প্রকৃত মালিককে বুঝিয়ে দিলেন ইউএনও Logo মাধবপুরে ৭৬টি অবৈধ জাল জব্দ, জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস Logo নোয়াখালীতে ফিফা সভাপতি ও রেফারির বিরুদ্ধে মামলা করতে থানায় তরুণ

সরকারি খাল ভরাট করে দখল ও দোকান নির্মাণ: লাখাইয়ে জনদুর্ভোগের শঙ্কা

লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জের লাখাই উপজেলার বামৈ কলেজ রোড সংলগ্ন একটি সরকারি পানি নিষ্কাশনের খাল ভরাট করে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। বামৈ আলাউদ্দিন মার্কেটের পেছনের অংশে অবস্থিত গুরুত্বপূর্ণ এই খালটি মাটি দিয়ে ভরাট করায় এলাকায় জলাবদ্ধতার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।

সরেজমিনে দেখা যায়, বামৈ কলেজ রোডের আলাউদ্দিন মার্কেটের পেছনের সরকারি খালের একটি বড় অংশ ভরাট করে সেখানে দোকানপাট নির্মাণের কাজ চলছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে খালের ওপর অবৈধভাবে দোকান ঘর তুলে রাখা হলেও এখন পুরো খালটিই বিলীন করার চেষ্টা চলছে।

স্থানীয়রা জানান, এই খাল দিয়ে এলাকার বৃষ্টির পানি সহজে নিষ্কাশিত হতো। খালটি ভরাট হয়ে গেলে বর্ষা মৌসুমে আশপাশের এলাকায় জলাবদ্ধতা দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে।

এ বিষয়ে মার্কেটের মালিক ফরিদ হাজীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি খালটি সরকারি বলে স্বীকার করেন। তবে তিনি দাবি করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবগত করেই ভরাট কাজ করেছেন। প্রশাসনের অনুমতিপত্র দেখাতে বললে তিনি কোনো কাগজপত্র দেখাতে পারেননি।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, চোখের সামনে একটি সরকারি খাল ভরাট হয়ে গেলেও কেউ প্রতিবাদ করার সাহস পাচ্ছেন না। তাদের মতে, যেখানে সারাদেশে খাল ও জলাশয় রক্ষায় নানা উদ্যোগ নেওয়া হচ্ছে, সেখানে ব্যক্তিস্বার্থে সরকারি সম্পদ দখলের ঘটনা উদ্বেগজনক।

বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী, সরকারি খাল বা জলাশয় ভরাট করা দণ্ডনীয় অপরাধ। দেশের নদ-নদী, খাল ও জলাশয়কে ‘জীবন্ত সত্তা’ হিসেবে ঘোষণা করা হয়েছে এবং ‘বাংলাদেশ হাওর ও জলাভূমি সংরক্ষণ অধ্যাদেশ’ অনুযায়ী সরকারি খাল বা জলাশয় ভরাট করা শাস্তিযোগ্য অপরাধ।

এ বিষয়ে লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মুরাদ ইসলাম বলেন, ওই স্থানে কাজ না করার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল। যেহেতু খালটি ভরাট করা হয়েছে, দ্রুত সার্ভেয়ারের মাধ্যমে জায়গাটি পরিমাপ করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় সচেতন মহল আশা করছেন, প্রশাসন দ্রুত অভিযান চালিয়ে খালটি উদ্ধার করবে এবং এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

মাধবপুরে র‍্যাবের অভিযানে ৬ কেজি গাঁজাসহ যুবক আটক

সরকারি খাল ভরাট করে দখল ও দোকান নির্মাণ: লাখাইয়ে জনদুর্ভোগের শঙ্কা

আপডেট সময় ০৮:২৮:০২ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬