ঢাকা ০৫:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ Logo হৃদরোগ নাকি বিষাক্ত মদ? লাখাইয়ে ৬ জনের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য Logo হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক অভিযানে প্রায় ৬৫ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে ইউএনও উজ্জ্বল রায়ের মোবাইল কোর্ট: মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড Logo বাহুবলে পূর্ব জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তদন্তে গড়িমসি, প্রশ্নের মুখে শিক্ষা বিভাগ Logo নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে ছিনতাইকৃত ২ মোবাইল উদ্ধার, আটক ২ Logo মাধবপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল ৬ আগস্ট Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ

মাদক মুক্ত সমাজ গড়তে লাখাইয়ে পুলিশের নতুন লড়াই: সাথে চায় জনতাকে

লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জের লাখাইয়ে মাদক, জুয়া, নারী নির্যাতন ও ইভটিজিং রোধ এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে এক বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

লাখাই ইউনিয়ন পরিষদের হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন লাখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ আহাম্মেদ রুপন। সভাটি সঞ্চালনা করেন উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক ও সাংবাদিক আশীষ দাশ গুপ্ত।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদুল হক।

প্রধান অতিথির বক্তব্যে ওসি মো. জাহিদুল হক মাদকের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশ ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছে। মাদক নির্মূলে কাউকেই ছাড় দেওয়া হবে না। সমাজ থেকে এই ব্যাধি দূর করতে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে বলেও আশ্বস্ত করেন।

তিনি আরও বলেন, তরুণ প্রজন্ম ও সুশীল সমাজকে মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে এগিয়ে আসতে হবে।

সভায় বক্তব্য রাখেন স্বজনগ্রাম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ বিদ্যুৎ সাহা, ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তফা কামাল খরছু, সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম মিয়া, বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ফিরোজ মিয়া, সাধারণ সম্পাদক আজিজুল হক ও নুরুল হক মিয়া।

এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক রায়হান উদ্দিন, ফরিদুল ইসলাম, ইউপি সদস্য হাবিবুর রহমান, লেয়াকত আলী, স্বপন শীল, সওকত আলীসহ স্থানীয় শিক্ষক, শিক্ষার্থী, ইমাম ও ব্যবসায়ী নেতৃবৃন্দ।

সভা শেষে মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন উপস্থিত সবাই।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ

error:

মাদক মুক্ত সমাজ গড়তে লাখাইয়ে পুলিশের নতুন লড়াই: সাথে চায় জনতাকে

আপডেট সময় ০৫:০৩:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬