ঢাকা ০৪:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ের বুল্লা বাজারে নৈশ চুরির হিড়িক, কয়েকদিনে দফায় দফায় চুরি Logo মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ আর নেই, বয়স হয়েছিল ১০০ বছর Logo মাধবপুরে ৫ কেজি গাঁজাসহ ব্রাহ্মণবাড়িয়ার যুবক আটক Logo চুনারুঘাট-মাধবপুর সীমান্তে ৭ লাখ ২৯ হাজার টাকার গরু-মদ জব্দ Logo মাধবপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ Logo হাইমচরে কিশোর গ্যাং দমনে পুলিশের অভিযান, আটক ৪৮ Logo জানুয়ারিতে সংসদে উঠতে পারে সংবিধান সংশোধন বিল, পাসের পর গণভোট Logo লাখাইয়ে অতিরিক্ত দামে সার বিক্রি, দুই বিক্রেতাকে ৫৫ হাজার টাকা জরিমানা Logo লাখাইয়ের মুড়িয়াউক প্রাথমিক বিদ্যালয়ে এক দশক ধরে জলাবদ্ধতা, চরম দুর্ভোগে শিক্ষার্থীরা Logo হাইমচরে গাঁজাসহ গ্রেপ্তার ২

রোজার মধ্যেই সংরক্ষিত নারী আসনের নির্বাচন করতে চায় ইসি

বাংলার খবর ডেস্ক ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন পবিত্র রমজান মাসের মধ্যেই সম্পন্ন করার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। শীঘ্রই এই নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাসউদ।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ তথ্য নিশ্চিত করেন। কমিশনার জানান, ঈদের আগেই সংরক্ষিত নারী আসনের যাবতীয় নির্বাচনী প্রক্রিয়া শেষ করতে চায় কমিশন। তবে শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের উপ-নির্বাচন ঈদের পরে অনুষ্ঠিত হবে।

আইন অনুযায়ী, সাধারণ নির্বাচনের গেজেট প্রকাশের ৯০ দিনের মধ্যে সংরক্ষিত নারী আসনে নির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে। আরপিও (RPO) অনুযায়ী, সাধারণ নির্বাচনে প্রাপ্ত আসনের সংখ্যানুপাতে রাজনৈতিক দলগুলোর মধ্যে এই সংরক্ষিত আসন বণ্টন করা হয়।

এবারের নির্বাচনে ২০৯টি আসন পেয়ে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বিএনপি। এছাড়া জামায়াতে ইসলামী ৬৮টি এবং এনসিপি ৬টি আসনে জয়লাভ করেছে। প্রাপ্ত আসনের ভিত্তিতে দলগুলো তাদের নির্ধারিত কোটায় নারী সংসদ সদস্য মনোনীত করতে পারবে। নির্বাচন কমিশন দ্রুততম সময়ে এই প্রক্রিয়া শেষ করে সংসদকে পূর্ণতা দেওয়ার লক্ষ্যে কাজ করছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ের বুল্লা বাজারে নৈশ চুরির হিড়িক, কয়েকদিনে দফায় দফায় চুরি

error:

রোজার মধ্যেই সংরক্ষিত নারী আসনের নির্বাচন করতে চায় ইসি

আপডেট সময় ০৫:৩২:২৩ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬