ঢাকা ০১:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা রাখার নির্দেশ Logo ইউপি নির্বাচন বিধিমালা সংশোধন: বেড়েছে ব্যয়সীমা, জামানত ও প্রার্থিতা বাতিলের ক্ষমতা Logo মাধবপুরে অবৈধভাবে সার বিক্রি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা Logo নোয়াপাড়া উপস্বাস্থ্য কেন্দ্রে সপ্তাহে ৩ দিন থাকবে চিকিৎসক, স্বস্তি দরিদ্র রোগীদের Logo লাখাইয়ে প্রথমবার মুড়িকাটা পেঁয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রমের উদ্বোধন Logo অলি উল্লাহর মৃত্যুতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের শোক Logo নাসিরনগরের হাবিবুর হত্যা মামলার দুই পলাতক আসামি গ্রেফতার: Logo মাধবপুরে মনতলা উচ্চ বিদ্যালয়ে চুরি, তালা ভেঙে সিঙ্ক-ট্যাপ নিয়ে গেল চোরেরা Logo সনদ জাল ধরা পড়ার পাঁচ বছরেও কার্যকর ব্যবস্থা নেই, শিক্ষক পদও শূন্য না হওয়ায় পাঠদান ব্যাহত Logo বুল্লা বাজারে লাগামহীন চুরি, পাহারাদার ও বাজার কমিটির ভূমিকা নিয়ে প্রশ্ন

সারা দেশে মোটরসাইকেল চলাচল বন্ধ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে সারা দেশে মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী, মঙ্গলবার দিবাগত মধ্যরাত থেকে টানা ৭২ ঘণ্টার জন্য এই নিষেধাজ্ঞা কার্যকর রয়েছে।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের বিআরটিএ সংস্থাপন শাখার উপসচিব আল-আমীন মো. নুরুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে ১০ ফেব্রুয়ারি দিবাগত মধ্যরাত থেকে ১৩ ফেব্রুয়ারি মধ্যরাত পর্যন্ত মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

একই সঙ্গে ১১ ফেব্রুয়ারি দিবাগত মধ্যরাত থেকে ১২ ফেব্রুয়ারি মধ্যরাত পর্যন্ত ট্যাক্সি ক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচলের ওপরও ২৪ ঘণ্টার নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

তবে এই নিষেধাজ্ঞা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী, প্রশাসন ও অনুমতিপ্রাপ্ত পর্যবেক্ষকদের জন্য প্রযোজ্য নয়। পাশাপাশি জরুরি সেবা কাজে নিয়োজিত যানবাহন, ওষুধ ও স্বাস্থ্যসেবা সংশ্লিষ্ট যান, সংবাদপত্র বহনকারী যানবাহন এবং বিমানবন্দরে যাতায়াতকারী যাত্রী ও স্বজনদের ব্যবহৃত যানবাহন নির্দিষ্ট শর্তে নিষেধাজ্ঞার বাইরে থাকবে।

এ ছাড়া প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাঁদের নির্বাচনি এজেন্টদের জন্য নির্ধারিত ছোট আকৃতির যানবাহন, সাংবাদিক ও পর্যবেক্ষকদের ব্যবহৃত যানবাহন, নির্বাচন কমিশনের অনুমোদনপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের যান এবং টেলিযোগাযোগ সেবায় নিয়োজিত যানবাহনও শর্তসাপেক্ষে চলাচলের অনুমতি পাবে।

নির্ধারিত সময়সূচির বাইরে বা বিশেষ প্রয়োজনে যানবাহন চলাচল শিথিল বা নিষিদ্ধ করার ক্ষমতা সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেট ও মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে প্রদান করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা রাখার নির্দেশ

error:

সারা দেশে মোটরসাইকেল চলাচল বন্ধ

আপডেট সময় ১২:২৪:১৩ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬