ঢাকা ০৯:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ‘সাকিব যেকোনো সময় চলে আসতে পারে’ Logo অন্যায় করলে ছাড় নেই, মিথ্যা মামলায় হয়রানি নয় — মাধবপুরে এমপি সৈয়দ মোঃ ফয়সল Logo প্রেমিকের সহায়তায় শাশুড়িকে হত্যা, আদালতে দায় স্বীকার গৃহবধূর Logo মাধবপুরে নেশাগ্রস্ত ছেলের অত্যাচারে পিতা বাড়িছাড়া, ইউএনওর কাছে অভিযোগ Logo বামৈ গ্রামে সীমানা বিরোধের জেরে বৃদ্ধার মৃত্যু, এলাকায় শোকের ছায়া Logo ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুরে বাসের ধাক্কায় পথচারী নারী নিহত Logo চেয়ারম্যানের এক মুখে দুই বক্তব্য—কোনটি সঠিক? Logo পূর্ব ইটাখোলায় ক্বারিয়ানা সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত Logo প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ, অভূতপূর্ব কর্মযজ্ঞ: মাহদী আমিন Logo ঈদের আগে উপজেলা, পরে পৌরসভায় প্রশাসক নিয়োগ

হবিগঞ্জ-১ আসনে হেভিওয়েটদের ভিড়ে ‘চেয়ার’ প্রতীকে চমক দেখাতে পারেন বদরুর রেজা

হবিগঞ্জ প্রতিনিধি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ–বাহুবল) আসনে নির্বাচনী উত্তাপ ক্রমেই বাড়ছে। মাঠপর্যায়ের পরিস্থিতি ও ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, এ আসনে এবার হেভিওয়েট প্রার্থীদের অংশগ্রহণে ত্রিমুখী লড়াইয়ের স্পষ্ট আভাস মিলছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই প্রতিদ্বন্দ্বিতার ফাঁক গলে বড় ধরনের চমক দেখাতে পারেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত ‘চেয়ার’ প্রতীকের প্রার্থী মুফতি বদরুর রেজা সেলিম।

ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপি মনোনীত প্রার্থী ড. রেজা কিবরিয়া এই আসনের অন্যতম শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচিত হচ্ছেন। দলীয় ভোটব্যাংক ও ব্যক্তিগত পরিচিতির কারণে তিনি এগিয়ে থাকলেও স্থানীয় পর্যায়ে দলীয় অভ্যন্তরীণ কিছু সমন্বয়হীনতা তার জন্য চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

অন্যদিকে বিএনপি থেকে বহিষ্কৃত নেতা আলহাজ্ব শেখ সুজাত মিয়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে ‘ঘোড়া’ প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে সক্রিয় রয়েছেন। দীর্ঘদিনের সামাজিক যোগাযোগ ও ব্যক্তিগত জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে তিনি ভোটারদের সমর্থন আদায়ে চেষ্টা চালাচ্ছেন। স্থানীয় পর্যায়ে আলোচনা রয়েছে, ঘোড়া প্রতীক বিএনপির ভোটে ভাগ বসাতে পারে, যা নির্বাচনের সমীকরণে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে সক্ষম।

এছাড়া ১১ দলীয় জোটের প্রার্থী মাওলানা সিরাজুল ইসলাম মিরপুরী ‘রিকশা’ প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে রয়েছেন। তিনি ধর্মভিত্তিক একটি নির্দিষ্ট ভোটব্যাংকের ওপর নির্ভর করে গ্রামাঞ্চলে গণসংযোগ জোরদার করেছেন। তবে তার কিছু বক্তব্য ও অনলাইন আলোচনা ভোটারদের একটি অংশের মধ্যে দ্বিধা তৈরি করেছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

সব প্রার্থীর ভিড়ের মধ্যেও সাম্প্রতিক সময়ে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী মুফতি বদরুর রেজা সেলিম। স্থানীয় বিশ্লেষকদের মতে, ধানের শীষ ও ঘোড়া প্রতীকের মধ্যে ভোট বিভাজন হলে তার সরাসরি সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ইসলামী ফ্রন্টের সাংগঠনিক তৎপরতা ও তার ব্যক্তিগত পরিচ্ছন্ন ভাবমূর্তি সাধারণ ভোটারদের কাছে ইতিবাচক সাড়া ফেলছে।

বিশেষ করে তরুণ ভোটার ও পরিবর্তনকামী মানুষের মধ্যে ‘চেয়ার’ প্রতীকের প্রতি আগ্রহ বাড়তে দেখা গেছে। নবীগঞ্জ ও বাহুবলের বিভিন্ন এলাকায় গণসংযোগকালে তার প্রতি সাধারণ মানুষের কৌতূহল ও সমর্থনের প্রকাশ লক্ষ্য করা যায়।

স্থানীয় ভোটারদের মতে, হেভিওয়েট প্রার্থীদের লড়াইয়ের মাঝেও তারা একজন স্বচ্ছ, জনবান্ধব ও এলাকায় নিয়মিত উপস্থিত প্রতিনিধিকে সংসদে পাঠাতে আগ্রহী। সে বিবেচনায় বদরুর রেজা সেলিমের পক্ষে নীরব ভোটের একটি প্রবাহ তৈরি হতে পারে বলে ধারণা করছেন অনেকে।

সব মিলিয়ে হবিগঞ্জ-১ আসনে ধানের শীষের ঐতিহ্য, ঘোড়া প্রতীকের ব্যক্তিগত জনপ্রিয়তা, রিকশা প্রতীকের নির্দিষ্ট ভোটব্যাংক এবং চেয়ার প্রতীকের সম্ভাব্য নতুন চমকের মধ্যে শেষ পর্যন্ত কোন প্রতীক বিজয়ী হয়—সেদিকেই তাকিয়ে আছে নবীগঞ্জ ও বাহুবল এলাকার মানুষ।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

‘সাকিব যেকোনো সময় চলে আসতে পারে’

error:

হবিগঞ্জ-১ আসনে হেভিওয়েটদের ভিড়ে ‘চেয়ার’ প্রতীকে চমক দেখাতে পারেন বদরুর রেজা

আপডেট সময় ১০:৫৮:৫৪ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬