ঢাকা ১১:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে ফারুক হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার Logo এক হাতে ফোন, অন্য হাতে স্টিয়ারিং: লাখাইয়ে ঝুঁকিতে যাত্রীজীবন Logo চুনারুঘাটে বিরল লজ্জাবতী বানর উদ্ধার Logo আগামী সপ্তাহে খুলছে ভারতের ভিসা: প্রধানমন্ত্রীর উপদেষ্টা Logo কারাগার থেকে বার কাউন্সিল নির্বাচনে অংশ নিতে চান ব্যারিস্টার সুমন Logo নারী শিক্ষার প্রসারে বুল্লা বালিকা উচ্চ বিদ্যালয়কে কলেজে উন্নীত ও সরকারি করার দাবি Logo পুনর্বহালের এক মাস পর পদোন্নতি, বকেয়া বেতন-ভাতা পাবেন কোহিনূর মিয়া Logo সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা জারি Logo শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি নিয়ে নতুন ভাবনা সরকারের Logo আইন, গুম কমিশনসহ ৭টি অধ্যাদেশ অংশীজনদের সঙ্গে আলোচনা প্রয়োজন: আইনমন্ত্রী

ভারত থেকে সরে যেতে পারে টি-টোয়েন্টি বিশ্বকাপ

ভারতে নিপাহ ভাইরাসের প্রাদুর্ভাবের খবরে ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে টুর্নামেন্ট শুরুর কথা থাকলেও পশ্চিমবঙ্গে ভাইরাসের একটি নতুন স্ট্রেন শনাক্ত হওয়ায় আয়োজক ও অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

বিভিন্ন প্রতিবেদনের তথ্য অনুযায়ী, পশ্চিমবঙ্গে একজন চিকিৎসক ও দুই নার্সসহ মোট পাঁচজন নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ইতোমধ্যে শতাধিক মানুষকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করে জানিয়েছেন, ভাইরাসের বিস্তার রোধ করা না গেলে বিশ্বকাপের নিরাপত্তা পরিকল্পনা এবং খেলোয়াড় ও সংশ্লিষ্টদের যাতায়াত ব্যবস্থায় বড় ধরনের বিঘ্ন ঘটতে পারে।

নিপাহ ভাইরাসের কোনো কার্যকর টিকা না থাকায় এবং মৃত্যুহার তুলনামূলকভাবে বেশি হওয়ায় আন্তর্জাতিক অঙ্গনে বিষয়টি নিয়ে বাড়তি উদ্বেগ তৈরি হয়েছে। এমন এক সময়ে এই স্বাস্থ্যঝুঁকি দেখা দিল, যখন নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশ ও আইসিসির মধ্যে টানাপোড়েন চলছে।

ভারত সফরে বিসিবির অসম্মতির পর বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করেছে আইসিসি। নতুন করে ভাইরাস আতঙ্ক যুক্ত হওয়ায় পাকিস্তানও তাদের অংশগ্রহণ নিয়ে পুনর্বিবেচনা শুরু করেছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে, সরকারের অনুমতি ছাড়া তারা ভারতে দল পাঠাবে না এবং পরিস্থিতির উন্নতি না হলে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

উদ্ভূত পরিস্থিতিতে আইসিসি পুরো টুর্নামেন্ট ভারত থেকে সরিয়ে সহ-আয়োজক শ্রীলঙ্কায় আয়োজনের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে বলে জানা গেছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

মাধবপুরে ফারুক হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার

error:

ভারত থেকে সরে যেতে পারে টি-টোয়েন্টি বিশ্বকাপ

আপডেট সময় ০৮:৩০:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬