ঢাকা ০১:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ Logo হৃদরোগ নাকি বিষাক্ত মদ? লাখাইয়ে ৬ জনের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য Logo হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক অভিযানে প্রায় ৬৫ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে ইউএনও উজ্জ্বল রায়ের মোবাইল কোর্ট: মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড Logo বাহুবলে পূর্ব জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তদন্তে গড়িমসি, প্রশ্নের মুখে শিক্ষা বিভাগ Logo নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে ছিনতাইকৃত ২ মোবাইল উদ্ধার, আটক ২ Logo মাধবপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল ৬ আগস্ট Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ

মাধবপুর ফাউন্ডেশনের উদ্যোগে মেধা বৃত্তি প্রদান

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

মাধবপুর ফাউন্ডেশন ইউএসএ-এর উদ্যোগে মাধবপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের মাঝে বার্ষিক মেধা বৃত্তি প্রদান করা হয়েছে। শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ দেওয়া ও মেধার স্বীকৃতি দিতে মাধবপুর পাইলট হাইস্কুলে এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে মাধবপুর ফাউন্ডেশন ইউএসএ ইনক-এর উপদেষ্টা জকিউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমেরিকা প্রবাসী বিশিষ্ট সমাজসেবক ও সংগঠনের নেতা গোলাম কিবরিয়া চৌধুরী এমরান।

বিশেষ অতিথি ও আলোচক হিসেবে বক্তব্য রাখেন সৈয়দ সঈদ উদ্দীন হাইস্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক মিজানুর রহমান, ছাতিয়াইন বিশ্বনাথ হাইস্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক হারুনুর রশিদ, দেবপুর হাইস্কুলের প্রধান শিক্ষক নিজাম উদ্দিন, আন্দিউড়া উম্মেতুন্নেছা হাইস্কুলের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম, মতিউর রহমান খান চৌধুরী, ড. মহিউদ্দিন হাইস্কুলের প্রধান শিক্ষক হুমায়ুন কবির এবং দৈনিক দেশ রূপান্তরের মাধবপুর প্রতিনিধি জালাল উদ্দিন লস্কর।

বক্তারা বলেন, মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনে দেশের নেতৃত্ব দেবে। তাদের উৎসাহিত করতে প্রবাসীদের এমন উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। এই ধরনের বৃত্তি কার্যক্রম শিক্ষার্থীদের আরও ভালো ফলাফল অর্জনে অনুপ্রেরণা জোগাবে এবং শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কবির খান চৌধুরী।

অনুষ্ঠানে মাধবপুর উপজেলার ১১টি মাধ্যমিক বিদ্যালয় ও ১টি মাদ্রাসার ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত মোট ২৪ জন মেধাবী শিক্ষার্থীকে এককালীন মেধা বৃত্তি প্রদান করা হয়। বৃত্তি পেয়ে শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করে এবং ভবিষ্যতে আরও ভালো ফল করার অঙ্গীকার করে।

শেষে অতিথিবৃন্দ মাধবপুর ফাউন্ডেশন ইউএসএ-এর এই শিক্ষাবান্ধব উদ্যোগ অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ

error:

মাধবপুর ফাউন্ডেশনের উদ্যোগে মেধা বৃত্তি প্রদান

আপডেট সময় ০৪:০১:২৫ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬