ঢাকা ০৪:১৫ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ইটিপি ব্যবহারে অনিয়মের অভিযোগ, মাধবপুরে কৃষিজমি-জলাশয় ও জনস্বাস্থ্য হুমকিতে Logo লাখাইয়ের হাওরে কচুরিপানার জট, বোরো আবাদ নিয়ে দুশ্চিন্তায় কৃষক Logo সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা, আহত নাসীরুদ্দীন পাটওয়ারী Logo গাঁজা সেবন ও চুরির অভিযোগে লাখাইয়ে যুবক গ্রেপ্তার Logo জামালপুরে জলাবদ্ধতায় তিন বছরে শেষ ১৩৭ মাতৃ লিচুগাছ, সরকারি উদাসীনতা নিয়ে প্রশ্ন Logo জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে কামরুল ইসলাম সভাপতি, জসিম উদ্দিন সাধারণ সম্পাদক Logo হবিগঞ্জে হামলায় দৃষ্টিশক্তি হারানো আলিফকে দেখতে গেলেন জামায়াত আমির Logo ঢামেক হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস Logo ইউপি নির্বাচনে এসএসসি-এইচএসসি সনদ বাধ্যতামূলক নয়, ছড়ানো তথ্য ভুয়া Logo তেলিয়াপাড়া চা বাগানে গণবিক্ষোভ, দৈনিক মজুরি ৫০০ টাকা করার দাবি

চুনারুঘাটে যুবদল নেতা আসাদুজ্জামান শামীমকে মারধর, কৃষকলীগ নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি:

চুনারুঘাটে যুবদল নেতা আসাদুজ্জামান শামীমকে মারধর ও নির্যাতনের অভিযোগ উঠেছে উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক মীর জুবায়ের আলমের বিরুদ্ধে। এ ঘটনায় শামীম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের ধলাঝাই গ্রামে প্রান কোম্পানির সংলগ্ন পশ্চিম-উত্তর দিকে দলকি বিলের খালের পাশে এ ঘটনা ঘটে। অভিযোগে উল্লেখ করা হয়, উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক মীর জুবায়ের আলম প্রান কোম্পানির একজন ডিলার।

অভিযোগকারী যুবদল নেতা আসাদুজ্জামান শামীম জানান, প্রান কোম্পানির সংলগ্ন এলাকায় দলকি বিলের খাল খনন কার্যক্রমে অনিয়ম হচ্ছে—এমন অভিযোগ তুলে ধরে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে বিষয়টি প্রকাশ করেন। এ সময় মীর জুবায়ের আলমসহ আরও কয়েকজন লাঠিসোটা নিয়ে এসে তাকে লাইভ বন্ধ করতে বলেন।

লাইভ বন্ধ করতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা তাকে মারধরের জন্য আক্রমণ করে বলে অভিযোগে উল্লেখ করা হয়। একপর্যায়ে মীর জুবায়ের আলম তাকে চর-থাপ্পড় মারেন এবং লাঠি দিয়ে আঘাত করে শরীরের বিভিন্ন স্থানে ফোলা জখম সৃষ্টি করেন।

পরে এলাকাবাসী এগিয়ে এসে গুরুতর আহত অবস্থায় যুবদল নেতা শামীমকে উদ্ধার করেন। অভিযোগে আরও বলা হয়, অভিযুক্ত কৃষক লীগ নেতা প্রকাশ্যে শামীমকে হত্যার হুমকি দিয়ে লাশ গুম করে ফেলার ভয়ভীতি প্রদর্শন করেছেন।

এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং যেকোনো সময় বড় ধরনের সংঘাতের আশঙ্কা করছেন স্থানীয়রা। অভিযুক্ত কৃষক লীগ নেতা মীর জুবায়ের আলমকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

ইটিপি ব্যবহারে অনিয়মের অভিযোগ, মাধবপুরে কৃষিজমি-জলাশয় ও জনস্বাস্থ্য হুমকিতে

error:

চুনারুঘাটে যুবদল নেতা আসাদুজ্জামান শামীমকে মারধর, কৃষকলীগ নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ

আপডেট সময় ০৯:১৬:৪৭ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬