
রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে সারা দেশে কর্মসূচি ঘোষণা করেছে স্বেচ্ছাসেবক দল।
দলের পক্ষ থেকে জানানো হয়েছে, ঢাকাসহ দেশের সব জেলা ও উপজেলায় একযোগে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। এই কর্মসূচির মাধ্যমে হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও দ্রুত আইনের আওতায় আনার দাবি জানানো হবে।
নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মুসাব্বিরের জানাজার আগে এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। সংগঠনের নেতারা বলেন, দিনের পর দিন রাজনৈতিক সহিংসতা বাড়লেও অপরাধীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
এদিকে মুসাব্বির হত্যাকাণ্ডের ঘটনায় তার স্ত্রী বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ আরও জানায়, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং দুর্বৃত্তদের শনাক্তে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। হত্যাকাণ্ডের পেছনের কারণ উদঘাটনে বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে।
বাংলার খবর ডেস্ক : 

























