ঢাকা ০৫:২০ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না শেখ হাসিনা, জানাল মোদি সরকার Logo ৫৫ বিজিবির অভিযানে ৬০ কেজি ভারতীয় গাঁজা জব্দ, জুলাই মাসে উদ্ধার ১৩২ কেজি Logo বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ Logo হৃদরোগ নাকি বিষাক্ত মদ? লাখাইয়ে ৬ জনের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য Logo হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক অভিযানে প্রায় ৬৫ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে ইউএনও উজ্জ্বল রায়ের মোবাইল কোর্ট: মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড Logo বাহুবলে পূর্ব জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তদন্তে গড়িমসি, প্রশ্নের মুখে শিক্ষা বিভাগ Logo নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে ছিনতাইকৃত ২ মোবাইল উদ্ধার, আটক ২ Logo মাধবপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল ৬ আগস্ট Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি

বড়দিন উপলক্ষে বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ মোঃ ফয়সলের শুভেচ্ছা

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

যীশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে পবিত্র বড়দিনে হবিগঞ্জ–৪ (মাধবপুর–চুনারুঘাট) আসনের খ্রিস্টান ধর্মাবলম্বীসহ সর্বস্তরের মানুষের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ মোঃ ফয়সল।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, বাংলাদেশ একটি বহুত্ববাদী ও সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে প্রতিটি মানুষ নিজ নিজ ধর্ম ও বিশ্বাস স্বাধীনভাবে পালন করবে—এটাই আমাদের সংবিধান ও মুক্তিযুদ্ধের চেতনা। বড়দিন মানবতা, ভালোবাসা, ত্যাগ ও শান্তির মহৎ বার্তা বহন করে, যা সমাজে পারস্পরিক সহনশীলতা ও সৌহার্দ্য আরও সুদৃঢ় করতে সহায়ক।

সৈয়দ মোঃ ফয়সল বলেন, চলতি বছরে হবিগঞ্জ জেলার বিভিন্ন চা-বাগানে বসবাসরত খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ অত্যন্ত আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন করেছেন। গির্জাগুলোতে বিশেষ প্রার্থনা, আলোকসজ্জা, ধর্মীয় আচার-অনুষ্ঠান, সাংস্কৃতিক আয়োজন ও মিলনমেলার মাধ্যমে উৎসবটি পালিত হয়। এসব আয়োজনে বিভিন্ন ধর্ম ও শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।

তিনি আরও বলেন, হবিগঞ্জ জেলার বিভিন্ন চা-বাগানে খ্রিস্টান সম্প্রদায়ের উল্লেখযোগ্য সংখ্যক মানুষ দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন। শিক্ষা, শ্রম ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে তারা এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। প্রতিবছর বড়দিন উপলক্ষে তারা ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে দিনটি উদযাপন করে থাকেন।

আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, দলমত, ধর্ম ও জাতি নির্বিশেষে তিনি সবার সমর্থন ও দোয়া কামনা করেন। গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি ধানের শীষ প্রতীকে ভোট প্রত্যাশা করেন। তার মতে, একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনই দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও টেকসই উন্নয়নের পথ সুগম করতে পারে।

এ সময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বের কথা উল্লেখ করে বলেন, তার নেতৃত্বে দেশে গণতন্ত্র, শান্তি ও সমৃদ্ধির পথে অগ্রযাত্রা আরও বেগবান হবে। পাশাপাশি বিএনপির ঘোষিত ৩১ দফা রাষ্ট্র সংস্কার কর্মসূচির মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, আইনের শাসন, মানবাধিকার ও সকল ধর্ম ও সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না শেখ হাসিনা, জানাল মোদি সরকার

error:

বড়দিন উপলক্ষে বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ মোঃ ফয়সলের শুভেচ্ছা

আপডেট সময় ০৪:০০:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫