ঢাকা ১০:১১ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo দেশজুড়ে পুলিশের যানবাহনে নাশকতার আশঙ্কা, কড়া সতর্কতা Logo নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা বিএনপির Logo ডাকযোগে চিঠি ও কাফনের কাপড় পাঠিয়ে আদাঐর ইউপি চেয়ারম্যানকে হত্যার হুমকি Logo ইটিপি ব্যবহারে অনিয়মের অভিযোগ, মাধবপুরে কৃষিজমি-জলাশয় ও জনস্বাস্থ্য হুমকিতে Logo লাখাইয়ের হাওরে কচুরিপানার জট, বোরো আবাদ নিয়ে দুশ্চিন্তায় কৃষক Logo সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা, আহত নাসীরুদ্দীন পাটওয়ারী Logo গাঁজা সেবন ও চুরির অভিযোগে লাখাইয়ে যুবক গ্রেপ্তার Logo জামালপুরে জলাবদ্ধতায় তিন বছরে শেষ ১৩৭ মাতৃ লিচুগাছ, সরকারি উদাসীনতা নিয়ে প্রশ্ন Logo জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে কামরুল ইসলাম সভাপতি, জসিম উদ্দিন সাধারণ সম্পাদক Logo হবিগঞ্জে হামলায় দৃষ্টিশক্তি হারানো আলিফকে দেখতে গেলেন জামায়াত আমির

সামাজিক শালীনতা রক্ষায় মাধবপুরের এক গ্রামে ডিজে ও উচ্চ শব্দের গান নিষিদ্ধ

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার পূর্ব ইটাখোলা গ্রামে সামাজিক শালীনতা ও ধর্মীয় পরিবেশ রক্ষার লক্ষ্যে সকল ধরনের ডিজে গান এবং মাইক ব্যবহার করে উচ্চ শব্দে বাউল গান সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

সম্প্রতি গ্রামে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ সভায় এলাকার মুরুব্বিদের চূড়ান্ত সিদ্ধান্ত ও যুবসমাজের সর্বসম্মত সহযোগিতায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় উপস্থিত সবাই একমত পোষণ করে বলেন, গ্রামে শান্তিপূর্ণ, নিরাপদ ও নৈতিক পরিবেশ বজায় রাখতে এমন সিদ্ধান্ত সময়োপযোগী ও প্রয়োজনীয়।

সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, কেউ যদি জোরপূর্বক বা ক্ষমতার অপব্যবহার করে নিষিদ্ধ গান-বাজনার আয়োজন করে, তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সঙ্গে কোনো বিয়ে, সুন্নতে খৎনা কিংবা অন্যান্য সামাজিক অনুষ্ঠানে গান-বাজনার আয়োজন করা হলে ওই অনুষ্ঠানে মসজিদ কমিটি, সমাজের দায়িত্বশীল ব্যক্তিবর্গ ও মসজিদের ইমাম উপস্থিত থাকবেন না বলেও সিদ্ধান্ত নেওয়া হয়।

এছাড়াও পূর্ব ইটাখোলা গ্রাম ও আশপাশের এলাকায় কোনো ধরনের জুয়ার আসর বসতে দেওয়া হবে না। এ ধরনের কর্মকাণ্ডে কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

গ্রামবাসীরা আশা প্রকাশ করেছেন, এই সিদ্ধান্ত কার্যকরভাবে বাস্তবায়িত হলে এলাকায় শান্তি-শৃঙ্খলা, সামাজিক নিরাপত্তা ও ধর্মীয় মূল্যবোধ আরও সুদৃঢ় হবে।

এ উদ্যোগ বাস্তবায়নে যাঁরা সহযোগিতা করেছেন তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আয়োজকরা বলেন, মহান আল্লাহ তায়ালা যেন সবাইকে দুনিয়া ও আখিরাতে উত্তম প্রতিদান দান করেন।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

দেশজুড়ে পুলিশের যানবাহনে নাশকতার আশঙ্কা, কড়া সতর্কতা

error:

সামাজিক শালীনতা রক্ষায় মাধবপুরের এক গ্রামে ডিজে ও উচ্চ শব্দের গান নিষিদ্ধ

আপডেট সময় ০৪:৪০:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫