ঢাকা ০২:১৫ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার আশঙ্কা, দেশজুড়ে সতর্কতা Logo সিলেট ও ময়মনসিংহ বিভাগে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস Logo চুনারুঘাটে ঘর ভেঙে গৃহবধূকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ, মামলা তুলে নিতে হুমকির অভিযোগ Logo লাখাইয়ে বিএনপি নেতা ছুরে রহমানের মৃত্যুতে শোকসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত Logo মাধবপুরে রেলে কাটা দ্বিখণ্ডিত লাশের পরিচয় শনাক্ত করেছে পিবিআই Logo কেউ যেন নতুনভাবে উস্কানিতে লিপ্ত না হই, শিবিরকে অনুরোধ ছাত্রদল সভাপতির Logo লাখাইয়ে বিধবার জমি দখলে বাধা, আদালতের রায় কার্যকর চেয়ে থানায় অভিযোগ Logo শাহজীবাজারে জরুরি রক্ষণাবেক্ষণ: হবিগঞ্জে শুক্রবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ Logo সাইফ, তামিম, সৌম্যর দ্রুত বিদায়ে চাপে বাংলাদেশ Logo লাখাইয়ে কমিউনিটি ক্লিনিকে অচলাবস্থা, সেবা না পেয়ে দুর্ভোগে এলাকাবাসী

বিএনপি নেতা ইলিয়াস আলীকে হত্যা করা হয়েছে: চিফ প্রসিকিউটর

১৩ বছর আগে গুম হওয়ার পর বিএনপি নেতা এম ইলিয়াস আলীকে হত্যা করা হয়েছে—এমন তথ্য তদন্তে পাওয়া গেছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। গুম ও হত্যার অভিযোগে সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে দায়ের করা মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের পর এ তথ্য জানান তিনি।

চিফ প্রসিকিউটর জানান, তদন্তে উঠে এসেছে যে ইলিয়াস আলীকে গুমের পর হত্যা করা হয়। একই মামলায় জিয়াউল আহসানের বিরুদ্ধে একশ’র বেশি মানুষকে গুম ও হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। এসব ঘটনায় সংগঠিত অপরাধের একাধিক সুনির্দিষ্ট তথ্য পাওয়া গেছে বলে প্রসিকিউশন পক্ষ দাবি করেছে।

এম ইলিয়াস আলী বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এবং সিলেট-২ আসন থেকে দুইবার সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১২ সালের এপ্রিলে ঢাকার বনানীতে নিজ বাসার কাছ থেকে তিনি নিখোঁজ হন। এরপর দীর্ঘ সময় তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

এদিকে গুম ও শতাধিক হত্যার অভিযোগে জিয়াউল আহসানের বিরুদ্ধে আনীত মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন। প্রসিকিউশনের দাখিল করা অভিযোগ গ্রহণ করে ট্রাইব্যুনাল পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন।

প্রসিকিউশন সূত্রে জানা যায়, জিয়াউল আহসানের বিরুদ্ধে গাজীপুরে তিনজনকে হত্যা, বরগুনার পাথরঘাটার চর-দুয়ানিতে পঞ্চাশ জনকে হত্যা এবং সুন্দরবনে বনদস্যু দমনের নামে বন্দুকযুদ্ধের নাটক সাজিয়ে একাধিক হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। এছাড়াও বিএনপি নেতা চৌধুরী আলম, ইলিয়াস আলী, সাজেদুল হক সুমন, সালাহউদ্দিন আহমেদসহ তিন শতাধিক ব্যক্তিকে গুম ও হত্যার সঙ্গে সংশ্লিষ্টতার তথ্য তদন্তে উঠে এসেছে।

চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, এসব অভিযোগের বিষয়ে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং পরবর্তী শুনানিতে এ সংক্রান্ত অগ্রগতি তুলে ধরা হবে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার আশঙ্কা, দেশজুড়ে সতর্কতা

error:

বিএনপি নেতা ইলিয়াস আলীকে হত্যা করা হয়েছে: চিফ প্রসিকিউটর

আপডেট সময় ০৯:৫১:১৫ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫