ঢাকা ০২:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ে ৫০ শয্যার হাসপাতালে বেড-জনবল সংকট, ফ্লোরে গাদাগাদি করে চিকিৎসা Logo লাখাইয়ে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় পথচারী আহত, ট্রাক্টরসহ দুই যান জব্দ Logo নোয়াপাড়ায় মাসব্যাপী শিশুকিশোর আনন্দ মেলার উদ্বোধন Logo ইউপি উন্নয়ন প্রকল্পে ১১৯ কোটি ৫৬ লাখ টাকা বিশেষ বরাদ্দ Logo আবাবিল সোসাইটির অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo মাধবপুরে গুমুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে পিটিআই সুপারিনটেনডেন্ট Logo নাসিরনগরে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার, স্বজনদের আহাজারি Logo সায়হাম গ্রুপ পরিদর্শনে মার্কিন প্রতিনিধিদল Logo মাধবপুরের মাদক ব্যবসায়ী শায়েস্তাগঞ্জে ৫৫ কেজি গাঁজাসহ গ্রেপ্তার Logo আলগী বাজারে ঝুলন্ত বিদ্যুৎ তার, দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে

বিএমইউ হাসপাতালে বিপুল পরিমাণ জাল টাকাসহ মাধবপুরের তিনজন আটক

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) হাসপাতাল থেকে বিপুল পরিমাণ জাল টাকাসহ তিনজনকে আটক করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। আটক ব্যক্তিরা হলেন—সাকিব (২৭), মো. আসাদুজ্জামান (৫৩) ও ফয়জুন্নেছা (৪০)। তিনজনের বাড়িই হবিগঞ্জ জেলার মাধবপুরে।

শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন বাহিনীর উপপরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. আশিকউজ্জামান।

তিনি জানান, দুপুর ১টা ১০ মিনিটের দিকে হাসপাতালে একজন রোগী অপারেশনের জন্য কাউন্টারে ২৭ হাজার টাকা জমা দিতে গেলে কাউন্টার কর্মকর্তা কয়েকটি নোটকে সন্দেহজনক মনে করেন। পরে আনসার সদস্যদের জানানো হলে প্লাটুন কমান্ডার মোজাম্মেল হক খাঁনের নেতৃত্বে একটি দল সেখানে যায়।

পরে রোগীর ব্যাগ তল্লাশি করে মোট ৩ লাখ ৭৩ হাজার টাকা উদ্ধার করা হয়। এর মধ্যে ২ লাখ ৪৫ হাজার ৫০০ টাকা জাল বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়। এ সময় তাদের কাছ থেকে তিনটি মোবাইল ফোনও জব্দ করা হয়।

ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষ শাহবাগ থানাকে অবহিত করে। পরে আনসার সদস্যদের মাধ্যমে আটক তিনজনকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ে ৫০ শয্যার হাসপাতালে বেড-জনবল সংকট, ফ্লোরে গাদাগাদি করে চিকিৎসা

error:

বিএমইউ হাসপাতালে বিপুল পরিমাণ জাল টাকাসহ মাধবপুরের তিনজন আটক

আপডেট সময় ০৭:৩২:০৬ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫