ঢাকা ০৭:৩১ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে বোয়ালিয়া খালের জরাজীর্ণ ব্রিজ, বড় দুর্ঘটনার শঙ্কা Logo দেশজুড়ে পুলিশের যানবাহনে নাশকতার আশঙ্কা, কড়া সতর্কতা Logo নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা বিএনপির Logo ডাকযোগে চিঠি ও কাফনের কাপড় পাঠিয়ে আদাঐর ইউপি চেয়ারম্যানকে হত্যার হুমকি Logo ইটিপি ব্যবহারে অনিয়মের অভিযোগ, মাধবপুরে কৃষিজমি-জলাশয় ও জনস্বাস্থ্য হুমকিতে Logo লাখাইয়ের হাওরে কচুরিপানার জট, বোরো আবাদ নিয়ে দুশ্চিন্তায় কৃষক Logo সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা, আহত নাসীরুদ্দীন পাটওয়ারী Logo গাঁজা সেবন ও চুরির অভিযোগে লাখাইয়ে যুবক গ্রেপ্তার Logo জামালপুরে জলাবদ্ধতায় তিন বছরে শেষ ১৩৭ মাতৃ লিচুগাছ, সরকারি উদাসীনতা নিয়ে প্রশ্ন Logo জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে কামরুল ইসলাম সভাপতি, জসিম উদ্দিন সাধারণ সম্পাদক

মাধবপুরে প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন: আধুনিক প্রযুক্তির ব্যবহারে খামারিদের মধ্যে নতুন সম্ভাবনার আভাস

জালাল উদ্দিন লস্কর, মাধবপুর:

“দৈনিক আমিষ, আধুনিক প্রযুক্তি; প্রাণিসম্পদে হবে উন্নতি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে হবিগঞ্জের মাধবপুরে শুরু হয়েছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী–২০২৫। সোমবার সকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গণে বর্ণাঢ্য র‍্যালির মাধ্যমে সপ্তাহের উদ্বোধন করেন অতিথিরা।

অনুষ্ঠানের আয়োজনে সহযোগিতা করে প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)। খামারি, উদ্যোক্তা, পোল্ট্রি ব্যবসায়ী ও স্থানীয় সেবাগ্রহীতাদের উপস্থিতিতে প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ জাহিদ বিন কাসেম। সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিঠুন সরকার।

দিনব্যাপী প্রদর্শনীতে ছিল আধুনিক প্রযুক্তির উপস্থাপন, দুধ পরীক্ষা, আলোচনা সভা, প্যারেড ও সাংস্কৃতিক আয়োজন। বিকেল ৩টায় পুরস্কার বিতরণের মধ্য দিয়ে প্রথম দিনের কার্যক্রম শেষ হয়। সপ্তাহজুড়েই চলবে বিভিন্ন আয়োজন।

প্রাণিসম্পদ দপ্তর সূত্রে জানা যায়, ৩০টি স্টল নিয়ে এবারের প্রদর্শনী সাজানো হয়েছে। ডেইরি, হৃষ্টপুষ্ট গরু, ছাগল–ভেড়া, পোল্ট্রি এবং পণ্য–প্রযুক্তি—এই পাঁচ ক্যাটাগরিতে মোট ১৫টি পুরস্কার ও ১টি বিশেষ পুরস্কারসহ ১৬টি পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা সজিব সরকার, বিআরডিবি কর্মকর্তা ফয়সল চৌধুরী, সমবায় কর্মকর্তা ইসমাঈল তালুকদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইমরুল হাসান জাহাঙ্গীর, পিআইও নুর মামুন, এসআই শাহানুর, মাধবপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম এ কাদের, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কায়েস আহমেদ সালমানসহ বিভিন্ন গণমাধ্যম প্রতিনিধিরা।

বক্তব্য রাখেন কৃষি কর্মকর্তা সজিব সরকার, সমবায় কর্মকর্তা ইসমাঈল তালুকদার, ডা. ইমরুল হাসান জাহাঙ্গীর, সাংবাদিক কায়েস আহমেদ সালমান ও সাংবাদিক আবু নাসের জামাল।

বক্তব্যের শুরুতেই সাংবাদিক কায়েস আহমেদ সালমান বলেন, “সাংবাদিকের কাজ বক্তব্য দেওয়া নয়; সাংবাদিকের কাজ হলো বক্তব্য নেওয়া।” এরপর তিনি মঞ্চ থেকে নেমে খামারিদের কাছে প্রাণিসম্পদ দপ্তরের সেবা সম্পর্কে মতামত নেন। অধিকাংশ খামারি জানান, তারা প্রাণিসম্পদ অফিস থেকে নিয়মিত ও সন্তোষজনক সেবা পাচ্ছেন।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

মাধবপুরে বোয়ালিয়া খালের জরাজীর্ণ ব্রিজ, বড় দুর্ঘটনার শঙ্কা

error:

মাধবপুরে প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন: আধুনিক প্রযুক্তির ব্যবহারে খামারিদের মধ্যে নতুন সম্ভাবনার আভাস

আপডেট সময় ০৯:১৮:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫