ঢাকা ০৮:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুর পৌরসভাকে আধুনিক ও পরিচ্ছন্ন করতে চান মেয়র পদপ্রার্থী হাজী সোলেমান Logo কবর থেকে সালমান শাহর মরদেহ উত্তোলনের নির্দেশ আদালতের Logo পুলিশ হত্যা করেছি বলে আলোচিত মাহাদী হাসান এবার আশ্রয় নিলেন থানায় Logo মাধবপুরে ড্রাম ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ২ Logo লাখাইয়ে ইভটিজিংয়ের অভিযোগে যুবককে গণধোলাই, পুলিশে সোপর্দ Logo লাখাইয়ে পাওনা টাকা চাওয়ায় গৃহবধূর ওপর হামলা ও লাখ টাকা লুটের অভিযোগ Logo ধর্মঘর ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে র‌্যালি ও বার্ষিক ক্যাম্পেইন Logo মাধবপুরে প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং ধর্মঘর বাজার আউটলেট উদ্বোধন Logo সিলেট-৫ ও ঢাকা-১১ আসনের দায়িত্বে শাম্মী আক্তার Logo এমপির নির্দেশে সচল হচ্ছে জগদীশপুর-ছাতিয়াইন সড়ক

মাধবপুরে র‌্যাব-৯ এর পৃথক অভিযানে ৭৭ কেজি গাঁজা উদ্ধার, দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

মাধবপুর(হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯ এর পৃথক দুই অভিযানে ৭৭ কেজি গাঁজা উদ্ধার ও দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব সদস্যরা। শুক্রবার (১০ নভেম্বর ২০২৫) গভীর রাত ও সকালে এসব অভিযান পরিচালিত হয়।

র‌্যাব সূত্রে জানা যায়, প্রথম অভিযানে র‌্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল রাত ১টা ৫৫ মিনিটে মাধবপুর উপজেলার পানসী হোটেল সংলগ্ন এলাকায় টহল ও মাদকবিরোধী দায়িত্ব পালন করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, জগদীশপুর ইউনিয়নের মুক্তিযোদ্ধা চত্তর সংলগ্ন একটি হোটেলের সামনে এক ব্যক্তি মাদক বিক্রির জন্য অবস্থান করছে।

পরে রাত ২টা ১০ মিনিটের দিকে র‌্যাব সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে ওই ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। আটক ব্যক্তির নাম মোঃ ইলিয়াছ মিয়া (৪০), পিতা মৃত হানিফ মিয়া, গ্রাম জগদীশপুর, থানা মাধবপুর। তার কাছে থাকা প্লাস্টিকের বস্তা তল্লাশি করে নীল পলিথিনে মোড়ানো ৫৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

অপরদিকে, সকাল ৬টার দিকে র‌্যাব-৯ এর আরেকটি দল শাহজাহানপুর ইউনিয়নের লোহাইদ এলাকায় অভিযান চালিয়ে ২৩ কেজি গাঁজাসহ মোঃ আলামিন মিয়া (২৩)-কে আটক করে। তিনি মাধবপুর উপজেলার জালুয়াবাদ গ্রামের মোঃ শানু মিয়ার ছেলে।

র‌্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলাম সোহাগ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে যে তারা হবিগঞ্জের সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে দেশের বিভিন্ন অঞ্চলে পাচার করে আসছিল।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে। র‌্যাব জানায়, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

মাধবপুর পৌরসভাকে আধুনিক ও পরিচ্ছন্ন করতে চান মেয়র পদপ্রার্থী হাজী সোলেমান

মাধবপুরে র‌্যাব-৯ এর পৃথক অভিযানে ৭৭ কেজি গাঁজা উদ্ধার, দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট সময় ০৯:৩৬:৪০ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫