ঢাকা ১০:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুর পৌরসভাকে আধুনিক ও পরিচ্ছন্ন করতে চান মেয়র পদপ্রার্থী হাজী সোলেমান Logo কবর থেকে সালমান শাহর মরদেহ উত্তোলনের নির্দেশ আদালতের Logo পুলিশ হত্যা করেছি বলে আলোচিত মাহাদী হাসান এবার আশ্রয় নিলেন থানায় Logo মাধবপুরে ড্রাম ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ২ Logo লাখাইয়ে ইভটিজিংয়ের অভিযোগে যুবককে গণধোলাই, পুলিশে সোপর্দ Logo লাখাইয়ে পাওনা টাকা চাওয়ায় গৃহবধূর ওপর হামলা ও লাখ টাকা লুটের অভিযোগ Logo ধর্মঘর ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে র‌্যালি ও বার্ষিক ক্যাম্পেইন Logo মাধবপুরে প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং ধর্মঘর বাজার আউটলেট উদ্বোধন Logo সিলেট-৫ ও ঢাকা-১১ আসনের দায়িত্বে শাম্মী আক্তার Logo এমপির নির্দেশে সচল হচ্ছে জগদীশপুর-ছাতিয়াইন সড়ক

এই নির্বাচন আমার শেষ নির্বাচন: মির্জা ফখরুল

বাংলার খবর ডেস্ক:

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঘোষণা দিয়েছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনই হবে তাঁর জীবনের শেষ নির্বাচন। মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক আবেগঘন পোস্টে তিনি এ কথা জানান।

পোস্টে মির্জা ফখরুল লিখেছেন, “এই নির্বাচন আমার শেষ নির্বাচন। যারা মনোনয়ন পাননি—বিশ্বাস রাখুন, ইনশাআল্লাহ দল আপনাদের যথাযথ দায়িত্ব ও সম্মান দেবে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমাদের দলের প্রতিটি নেতাকর্মীর জন্য দোয়া করবেন! আমরা সবাই মিলে আপনাদের পাশে থাকব এবং কাজ করবো ইনশাআল্লাহ।”

তিনি আরও বলেন, “মহান আল্লাহর রহমতে বিএনপি আমাকে ঠাকুরগাঁও-১ আসনে মনোনীত করেছে। আমি বেগম খালেদা জিয়া, তারেক রহমানসহ সকল নেতা ও নেত্রীকে আমার কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। দলের সকল কর্মীকে জানাই আন্তরিক ধন্যবাদ—আজীবন আমার পাশে থাকার জন্য।”

নিজের রাজনৈতিক জীবনের কঠিন সময়ের কথা উল্লেখ করে মির্জা ফখরুল লেখেন, “আমরা যারা সারাজীবন রাজনীতি করেছি, জেলে গেছি, আমাদের প্রত্যেকেরই একটি গল্প আছে। আমি যখন ১৯৮৭ সালে সিদ্ধান্ত নেই—আবার রাজনীতিতে ফিরব, তখন আমার মেয়ে দুটো একদমই ছোট ছিলো। আমার স্ত্রী প্রথমে স্তম্ভিত হয়ে গিয়েছিলেন, কারণ তিনি বুঝতে পারছিলেন কী ভয়াবহ অনিশ্চিত জীবনে পা দিতে যাচ্ছি।”

তিনি স্মৃতিচারণ করে বলেন, “আমার মেয়ে দুটোর হাত ধরে স্ত্রী-ই নিয়ে গেছেন স্কুলে, ডাক্তারের কাছে। মনে পড়ে, আমার বড় মেয়ের একটা অপারেশন হবে—আমি সারা রাত গাড়িতে ছিলাম ঢাকার পথে, যাতে মেয়ের পাশে থাকতে পারি। তখন এত কষ্ট হচ্ছিল, আমি ছিলাম মসজিদে যখন তার অপারেশন হচ্ছিল। এরকম গল্প আমাদের হাজার নেতাকর্মীর আছে। আল্লাহ চাইলে অন্য কোনো দিন আরও বলব।”

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

মাধবপুর পৌরসভাকে আধুনিক ও পরিচ্ছন্ন করতে চান মেয়র পদপ্রার্থী হাজী সোলেমান

এই নির্বাচন আমার শেষ নির্বাচন: মির্জা ফখরুল

আপডেট সময় ০৩:৫২:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫