ঢাকা ১০:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড Logo আসিফ নজরুলের সিদ্ধান্তেই টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেনি বাংলাদেশ: তদন্ত কমিটি Logo সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের পূর্ণাঙ্গ সাইবার সিকিউরিটি ইউনিট গঠনের পরিকল্পনা Logo সাত বছর পর কারাগার থেকে মুক্ত, প্রথমবার মুক্ত আকাশ দেখল শিশুটি Logo একটি নয়, তারেক রহমানকে দুই সফরের আমন্ত্রণ: দাবি নয়াদিল্লির Logo কূটনীতিকদের পরিচয়ে প্রতারণা, সতর্কবার্তা দিল ঢাকার মার্কিন দূতাবাস Logo লাখাই উপজেলা অনলাইন প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন, সভাপতি পারভেজ সম্পাদক মনির Logo মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ Logo মাধবপুরে সিজারের পর পেটে গজ রাখার অভিযোগ ভিত্তিহীন, বায়োপসিতে ক্যানসার-টিবির আলামত মেলেনি Logo আকস্মিক পরিদর্শনে বীর সিংহপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চেয়ারম্যান সোহাগ

সৈয়দ মোহাম্মদ ফয়সালকে প্রার্থী ঘোষণা করায় মাধবপুরে বিএনপির আনন্দ মিছিল

Oplus_16908288

বাংলার খবর ডেস্ক:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে আলহাজ্ব সৈয়দ মোহাম্মদ ফয়সালকে আনুষ্ঠানিকভাবে প্রার্থী ঘোষণা করায় মাধবপুরে আনন্দ মিছিল করেছে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।

সোমবার (৩ নভেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আসন্ন নির্বাচনে দলের মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেন। ঘোষণায় হবিগঞ্জ-৪ আসনে সৈয়দ মোহাম্মদ ফয়সালের নাম উচ্চারিত হওয়ার সঙ্গে সঙ্গে মাধবপুর জুড়ে উল্লাসের ঢেউ ছড়িয়ে পড়ে।

ঘোষণার খবর পেয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিএনপি নেতাকর্মীরা আনন্দ মিছিল বের করেন। মিছিলগুলো মাধবপুর বাজার, ধর্মঘর বাজার, চৌমুহনী বাজার, মনতলা বাজার, শাহপুর বাজার, নোয়াপাড়া ও শাহজীবাজারসহ বিভিন্ন এলাকায় অনুষ্ঠিত হয়। স্থানীয় নেতারা সৈয়দ মোহাম্মদ ফয়সালকে প্রার্থী ঘোষণা করায় দলীয় উচ্চপর্যায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাকে বিজয়ী করতে সর্বাত্মক প্রচেষ্টার ঘোষণা দেন।

নেতাকর্মীরা বলেন, সৈয়দ মোহাম্মদ ফয়সাল একজন তৃণমূলবান্ধব ও জননন্দিত নেতা। তার নেতৃত্বে মাধবপুর ও চুনারুঘাটে বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলা বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের নেতাকর্মীরা। তারা “গণতন্ত্রের প্রতীক, তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ বিএনপি” স্লোগানে মাধবপুর বাজার প্রাঙ্গণ মুখরিত করে তোলেন।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

মাধবপুরে মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

error:

সৈয়দ মোহাম্মদ ফয়সালকে প্রার্থী ঘোষণা করায় মাধবপুরে বিএনপির আনন্দ মিছিল

আপডেট সময় ০৮:০৫:২৭ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫