ঢাকা ০৫:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুর পৌরসভাকে আধুনিক ও পরিচ্ছন্ন করতে চান মেয়র পদপ্রার্থী হাজী সোলেমান Logo কবর থেকে সালমান শাহর মরদেহ উত্তোলনের নির্দেশ আদালতের Logo পুলিশ হত্যা করেছি বলে আলোচিত মাহাদী হাসান এবার আশ্রয় নিলেন থানায় Logo মাধবপুরে ড্রাম ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ২ Logo লাখাইয়ে ইভটিজিংয়ের অভিযোগে যুবককে গণধোলাই, পুলিশে সোপর্দ Logo লাখাইয়ে পাওনা টাকা চাওয়ায় গৃহবধূর ওপর হামলা ও লাখ টাকা লুটের অভিযোগ Logo ধর্মঘর ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে র‌্যালি ও বার্ষিক ক্যাম্পেইন Logo মাধবপুরে প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং ধর্মঘর বাজার আউটলেট উদ্বোধন Logo সিলেট-৫ ও ঢাকা-১১ আসনের দায়িত্বে শাম্মী আক্তার Logo এমপির নির্দেশে সচল হচ্ছে জগদীশপুর-ছাতিয়াইন সড়ক

বুলেটপ্রুফ গাড়ি কিনতে সরকারের অনাপত্তি পেল খালেদা জিয়ার পরিবার

বাংলার খবর ডেস্ক:

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পরিবারকে বুলেটপ্রুফ গাড়ি কিনতে অনাপত্তি জানিয়েছে অন্তর্বর্তী সরকার।

মঙ্গলবার (২৮ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব মো. আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক সরকারি চিঠিতে এই অনুমতি প্রদান করা হয়।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, “বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং তাঁর পরিবারের সদস্যদের সার্বক্ষণিক ব্যবহারের জন্য একটি বুলেটপ্রুফ গাড়ি ক্রয়ের বিষয়ে সরকারের কোনো আপত্তি নেই।”

সূত্র জানায়, গত ২৩ জুন বিএনপির কোষাধ্যক্ষ এম. রশিদুজ্জামান মিল্লাত এ বিষয়ে আবেদন করেছিলেন। সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক অনুমোদন পাওয়ার পর এখন গাড়ি ক্রয়ের প্রক্রিয়া শুরু হবে বলে জানা গেছে।

এদিকে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এটি বেগম খালেদা জিয়ার নিরাপত্তা ও পারিবারিক সুরক্ষার বিষয়টিকে নতুনভাবে বিবেচনায় নেওয়ার ইঙ্গিত দিচ্ছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

মাধবপুর পৌরসভাকে আধুনিক ও পরিচ্ছন্ন করতে চান মেয়র পদপ্রার্থী হাজী সোলেমান

বুলেটপ্রুফ গাড়ি কিনতে সরকারের অনাপত্তি পেল খালেদা জিয়ার পরিবার

আপডেট সময় ১১:২৩:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫