ঢাকা ০২:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে মাঠে কৃষিকাজ করতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু Logo লাখাইয়ে চুরির অভিযোগে যুবক গ্রেফতার, কারাগারে Logo আফগানিস্তানকে ৭ উইকেটে হারিয়ে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিতল ভারত Logo এনটিআরসিএর প্রতিষ্ঠান প্রধান-সহকারী প্রধান পরীক্ষার ভাইভা ১ অক্টোবর Logo ঢাবিতে শিক্ষার্থীদের ওপর হামলা: মাকসুদ কামাল-জাফর ইকবালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ Logo গুলশানে নিষিদ্ধ আ.লীগের মিছিল: ওসি দাউদ হোসেন ক্লোজড Logo লাখাইয়ে মসজিদ নির্মাণকাজে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু Logo মাধবপুরে পোনা মাছ অবমুক্ত, শিক্ষকদের সঙ্গে এমপি ফয়সলের মতবিনিময় Logo মক্কার কাছে ড্রোন হামলার চেষ্টা, হুতিদের বিরুদ্ধে সৌদির কঠোর হুঁশিয়ারি Logo র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু এসআরবির

এক সপ্তাহের মধ্যে গুম মামলার বড় অগ্রগতি আসছে: চিফ প্রসিকিউটর

বাংলার খবর ডেস্ক: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানিয়েছেন, আলোচিত গুমের কয়েকটি মামলার তদন্ত রিপোর্ট এক সপ্তাহের মধ্যেই দাখিল করা হবে। তিনি বলেন, “গতকালই বলেছি, খুব শিগগিরই এ সপ্তাহের মধ্যে অনেকগুলো ঘটনায় অগ্রগতি হবে। আপনারা দেখবেন।”

সোমবার (৬ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

চিফ প্রসিকিউটর বলেন, “বিচারে দেরি নিয়ে যাঁরা শঙ্কা প্রকাশ করছেন, তাঁদের বলছি— তদন্তের প্রয়োজনীয় সময় পার হয়েছে, রিপোর্টগুলো হাতে আসছে এবং একটার পর একটা ফরমাল চার্জ দাখিল হচ্ছে। অনেক মামলা এখন চূড়ান্ত পর্বে রয়েছে। জাতির প্রত্যাশা অনুযায়ী মানবতাবিরোধী অপরাধীদের বিচার এখন সঠিক পথে এগোচ্ছে।”

তিনি আরও বলেন, “সব মামলা একসঙ্গে শেষ হবে না, ক্রমান্বয়ে হবে। এগুলো পরিপক্ব পর্যায়ে রয়েছে, যথাসময়ে এর ফলাফল দেখা যাবে। ন্যায়বিচার সব সময় নিজের গতিতে চলবে।”

গুমের মামলার অগ্রগতি প্রসঙ্গে তাজুল ইসলাম বলেন, “সব মামলা শেষ না হলেও কয়েকটি গুরুত্বপূর্ণ মামলার তদন্ত রিপোর্ট এই সপ্তাহেই দাখিল হবে। এসব মামলা জটিল, তাই প্রতিটি বিষয় সতর্কভাবে যাচাই করা হচ্ছে।”

প্রধান আসামি শেখ হাসিনার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, “বাকিটা শিগগিরই দেখতে পাবেন।”

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

মাধবপুরে মাঠে কৃষিকাজ করতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

error:

এক সপ্তাহের মধ্যে গুম মামলার বড় অগ্রগতি আসছে: চিফ প্রসিকিউটর

আপডেট সময় ০৪:২১:২২ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫