ঢাকা ০৩:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে ৫ কোটি ২৬ লাখ টাকার আইসিটি কেন্দ্র, ৮ বছরেও শেষ হয়নি নির্মাণকাজ Logo বুল্লা বাজারে যানজট ও চুরি রোধে মাঠে ইউএনও Logo মাধবপুরে বিশ্ব জলাতঙ্ক দিবসে র‍্যালি ও আলোচনা সভা Logo লাখাইয়ের বুল্লা বাজারে তীব্র যানজট, ভোগান্তিতে পথচারী ও ব্যবসায়ীরা Logo হবিগঞ্জে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে স্কুলছাত্রকে বলাৎকারের অভিযোগ, আটক Logo বুদ্ধিজীবী কবরস্থানে ককটেলসদৃশ বস্তু, ঘটনাস্থলে বিশেষ দল Logo লাখাই মুক্তিযোদ্ধা ডিগ্রি কলেজের বেহাল সড়ক, চরম ভোগান্তিতে শিক্ষার্থীরা Logo মাধবপুরে অবৈধ বালু পরিবহনের অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা Logo শাহজাহানপুর উচ্চ বিদ্যালয়ে এক কোটি টাকা ব্যয়ে নতুন ভবনের নির্মাণকাজ উদ্বোধন Logo লাখাইয়ের বুল্লা বাজারে নৈশ চুরির হিড়িক, কয়েকদিনে দফায় দফায় চুরি

সেনাপ্রধানের সঙ্গে মির্জা ফখরুলের বৈঠক

বাংলার খবর ডেস্ক
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। শনিবার (৪ অক্টোবর) রাতে ঢাকার সেনানিবাসে সেনাপ্রধানের বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাত ৮টার দিকে সেনাপ্রধানের আমন্ত্রণে বিএনপি মহাসচিব সেখানে যান। তবে বৈঠকে কী বিষয়ে আলোচনা হয়েছে, তা নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

সাম্প্রতিক সময়ে সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান দেশের রাজনৈতিক ও প্রশাসনিক নানা ব্যক্তিত্বের সঙ্গে ব্যস্ত সময় কাটাচ্ছেন। এর আগে তিনি একাধিক রাজনৈতিক নেতা ও বিশিষ্টজনের সঙ্গে বৈঠক করেছেন। গত মাসে মালয়েশিয়া সফর করেন তিনি এবং এ মাসের মাঝামাঝি সময়ে ভারত সফরের সম্ভাবনাও রয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম *স্টেটসম্যান* জানিয়েছে, আগামী ১৪ অক্টোবর নয়াদিল্লিতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সেনা পাঠানো দেশগুলোর অংশগ্রহণে একটি সম্মেলন শুরু হবে, যেখানে বাংলাদেশসহ ৩০টির বেশি দেশের সামরিক শীর্ষ নেতৃত্ব উপস্থিত থাকবেন।

ভারতীয় সেনাবাহিনীর উপপ্রধান লেফটেন্যান্ট জেনারেল রাকেশ কাপুর বলেন, “জাতিসংঘ সনদের অধীনে বিশ্বশান্তি রক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায়ের যৌথ দায়িত্ব ও অভিজ্ঞতা একত্রিত করাই এই সম্মেলনের মূল লক্ষ্য।”

জাতিসংঘের তথ্য অনুযায়ী, বর্তমানে বিভিন্ন দেশে বাংলাদেশের ৫ হাজার ৬৮৫ জন শান্তিরক্ষী নিয়োজিত আছেন। শান্তিরক্ষী পাঠানোর দিক থেকে বাংলাদেশের অবস্থান তৃতীয়, নেপাল ও রুয়ান্ডা রয়েছে প্রথম ও দ্বিতীয় স্থানে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

মাধবপুরে ৫ কোটি ২৬ লাখ টাকার আইসিটি কেন্দ্র, ৮ বছরেও শেষ হয়নি নির্মাণকাজ

error:

সেনাপ্রধানের সঙ্গে মির্জা ফখরুলের বৈঠক

আপডেট সময় ০১:৫২:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫