ঢাকা ০৩:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ে সুচিত্রার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, সরেজমিনে তদন্তে কমিটি Logo লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে মৃগী রোগী যুবকের মৃত্যু Logo সংবাদ প্রকাশের পর মাধবপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই প্রতিষ্ঠানের ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা Logo তেলিয়াপাড়া স্মৃতিসৌধ নিয়ে ইউএনওর তথ্যবহুল ফেসবুক পোস্ট Logo বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের নতুন সাধারণ সম্পাদক মিল্টন বৈদ্যকে জয়ধর হিরুর অভিনন্দন Logo সাংবাদিকতার যোগ্যতা নির্ধারণে সিদ্ধান্ত নিচ্ছে সরকার: প্রধান তথ্য কর্মকর্তা Logo সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ধাপে ধাপে ‘স্কুল মিল’ চালুর উদ্যোগ Logo দুবাইয়ের কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন সাবেক আইজিপি বেনজীর Logo এনসিপি নেতার মামলায় হবিগঞ্জ জেলা ছাত্রদল সভাপতিসহ ১১ নেতাকর্মীর জামিন Logo মাধবপুরে বোয়ালিয়া খালের জরাজীর্ণ ব্রিজ, বড় দুর্ঘটনার শঙ্কা

লাখাই উপজেলা ফুটবল দল গঠনে উন্মুক্ত বাছাই পর্ব, জেলা প্রশাসক গোল্ডকাপের প্রস্তুতি শুরু

পারভেজ হাসান, লাখাই থেকে:
জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এ অংশগ্রহণের জন্য লাখাই উপজেলা ফুটবল দল গঠনে উন্মুক্ত খেলোয়াড় বাছাই পর্ব অনুষ্ঠিত হয়েছে। গত ২৪ আগস্ট রোববার লাখাই উপজেলা পরিষদ মাঠে এ বাছাই প্রক্রিয়া সম্পন্ন হয়।

বাছাই পর্বের দায়িত্বে ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কোচ আজিজ আহমেদ। তার তত্ত্বাবধানে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে আসা প্রতিভাবান খেলোয়াড়রা নিজেদের দক্ষতা প্রদর্শনের সুযোগ পান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপম দাস অনুপ, ৪ নং বামৈ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন ফুরুক, উপজেলা কৃষি অফিসার শাহেদুল ইসলাম, পজিব কর্মকর্তা কে এম শাহেদ। এছাড়া সাংবাদিক পারভেজ হাসান, ক্রীড়াপ্রেমী জাকারিয়া চৌধুরী রতন, আশিক আহমেদ মেম্বার ও সোহাগ চৌধুরী মানিকও উপস্থিত ছিলেন।

স্থানীয় ক্রীড়াঙ্গনের পরিচিত মুখ—শ্রেষ্ঠ ফুটবলার আফজাল আহমেদ, ফুটবলার জাহাঙ্গীর আলম রকি, নান্টু মিয়া, ক্রিকেটার হিমেল, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শরিফ আহমেদ ও খায়রুদ্দিন আহমেদ স্বাধীনসহ অনেকে খেলোয়াড়দের উৎসাহিত করেন।

এই বাছাই প্রক্রিয়ায় উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে উঠে আসা অবহেলিত ও প্রতিভাবান ফুটবলাররা স্থানীয় ক্রীড়াঙ্গনে নতুন আশার সঞ্চার করেছে। আশা করা হচ্ছে, লাখাই উপজেলা দল জেলা প্রশাসক গোল্ডকাপে সেরা পারফরম্যান্স প্রদর্শন করবে।

Tag :
আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ে সুচিত্রার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, সরেজমিনে তদন্তে কমিটি

error:

লাখাই উপজেলা ফুটবল দল গঠনে উন্মুক্ত বাছাই পর্ব, জেলা প্রশাসক গোল্ডকাপের প্রস্তুতি শুরু

আপডেট সময় ০১:৩২:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫