ঢাকা ১০:৩৬ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের নতুন সাধারণ সম্পাদক মিল্টন বৈদ্যকে জয়ধর হিরুর অভিনন্দন Logo সাংবাদিকতার যোগ্যতা নির্ধারণে সিদ্ধান্ত নিচ্ছে সরকার: প্রধান তথ্য কর্মকর্তা Logo সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ধাপে ধাপে ‘স্কুল মিল’ চালুর উদ্যোগ Logo দুবাইয়ের কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন সাবেক আইজিপি বেনজীর Logo এনসিপি নেতার মামলায় হবিগঞ্জ জেলা ছাত্রদল সভাপতিসহ ১১ নেতাকর্মীর জামিন Logo মাধবপুরে বোয়ালিয়া খালের জরাজীর্ণ ব্রিজ, বড় দুর্ঘটনার শঙ্কা Logo দেশজুড়ে পুলিশের যানবাহনে নাশকতার আশঙ্কা, কড়া সতর্কতা Logo নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা বিএনপির Logo ডাকযোগে চিঠি ও কাফনের কাপড় পাঠিয়ে আদাঐর ইউপি চেয়ারম্যানকে হত্যার হুমকি Logo ইটিপি ব্যবহারে অনিয়মের অভিযোগ, মাধবপুরে কৃষিজমি-জলাশয় ও জনস্বাস্থ্য হুমকিতে

লাখাইয়ে ফ্রিজিয়ান গরু চুরি: দুইজন গ্রেপ্তার

Oplus_0

লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের লাখাই উপজেলার পূর্ব বুল্লা গ্রামে ফ্রিজিয়ান জাতের দুটি মূল্যবান গরু চুরির ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে সদর মডেল থানার পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন—লাখাই উপজেলার করাব ইউনিয়নের সিংহগ্রামের জিল্লুর রহমান চৌধুরীর ছেলে শাকিল আহমেদ চৌধুরী (২২) ও হবিগঞ্জ সদর উপজেলার উমেদনগর গ্রামের মৃত আক্তার মিয়ার ছেলে মো. সুমন মিয়া (৩২)।

পুলিশ জানায়, গতকাল (২২ জুন) রাতে হবিগঞ্জ শহরের রাজনগর এলাকা থেকে তাদের আটক করা হয় এবং পরে রাতেই লাখাই থানায় হস্তান্তর করা হয়।

ঘটনার সূত্রপাত হয় ১৩ জুন (শুক্রবার) জুমার নামাজের সময়। পূর্ব বুল্লা গ্রামের মৃত ভাসান মিয়ার ছেলে নাসির উদ্দিন জানান, তিনি নামাজে গেলে তার বাড়ির পাশের মাঠে বাঁধা দুটি ফ্রিজিয়ান জাতের গরু চুরি হয়ে যায়। পরবর্তীতে তিনি লাখাই থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

তদন্তে নেমে পুলিশ গরু পরিবহনে ব্যবহৃত গাড়িচালক সুমনের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরির মূল অভিযুক্ত শাকিলকে শনাক্ত করে। এছাড়া কামরাপুর, নতুন ব্রিজ, বেকিটেকা, কিবরিয়া ব্রিজ ও ইমামবাড়ী এলাকার বিভিন্ন সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ভুক্তভোগী নিজেও শাকিলকে শনাক্ত করেন।

নাসির উদ্দিন জানান, “আমি বিভিন্ন ফুটেজ দেখে নিশ্চিত হয়েছি যে শাকিল মিয়া চৌধুরীই আমার গরু দুটি চুরি করেছে। আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।”

এলাকাবাসীর মতে, গত কিছুদিন ধরে এলাকায় গরু চুরির ঘটনা বাড়ছে এবং স্থানীয়ভাবে ধারণা করা হচ্ছে, এসব ঘটনার সঙ্গে শাকিলের সম্পৃক্ততা থাকতে পারে।

ঘটনার বিষয়ে লাখাই থানার একটি সূত্র জানায়, গ্রেপ্তারকৃতদের ২৩ জুন (সোমবার) আদালতে প্রেরণ করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের নতুন সাধারণ সম্পাদক মিল্টন বৈদ্যকে জয়ধর হিরুর অভিনন্দন

error:

লাখাইয়ে ফ্রিজিয়ান গরু চুরি: দুইজন গ্রেপ্তার

আপডেট সময় ১০:৫৪:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫