ঢাকা ১২:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে বোয়ালিয়া খালের জরাজীর্ণ ব্রিজ, বড় দুর্ঘটনার শঙ্কা Logo দেশজুড়ে পুলিশের যানবাহনে নাশকতার আশঙ্কা, কড়া সতর্কতা Logo নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা বিএনপির Logo ডাকযোগে চিঠি ও কাফনের কাপড় পাঠিয়ে আদাঐর ইউপি চেয়ারম্যানকে হত্যার হুমকি Logo ইটিপি ব্যবহারে অনিয়মের অভিযোগ, মাধবপুরে কৃষিজমি-জলাশয় ও জনস্বাস্থ্য হুমকিতে Logo লাখাইয়ের হাওরে কচুরিপানার জট, বোরো আবাদ নিয়ে দুশ্চিন্তায় কৃষক Logo সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা, আহত নাসীরুদ্দীন পাটওয়ারী Logo গাঁজা সেবন ও চুরির অভিযোগে লাখাইয়ে যুবক গ্রেপ্তার Logo জামালপুরে জলাবদ্ধতায় তিন বছরে শেষ ১৩৭ মাতৃ লিচুগাছ, সরকারি উদাসীনতা নিয়ে প্রশ্ন Logo জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে কামরুল ইসলাম সভাপতি, জসিম উদ্দিন সাধারণ সম্পাদক

তুষার ইস্যুতে সরব হলেন ইমি বললেন নারীদের অসম্মান করার সংস্কৃতি পাল্টাতে হবে

জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারের সঙ্গে এক নারীর কথোপকথন ফাঁস হওয়ার ঘটনায় অবশেষে মুখ খুললেন দলটির সাবেক নেত্রী শেখ তাসনিম আফরোজ ইমি। তিনি এক ফেসবুক পোস্টে জানান, এই ঘনিষ্ঠতা একপাক্ষিক ছিল না; তবে ব্যক্তিগত আলাপ ফাঁস করাও সমর্থনযোগ্য নয়। ইমি এই ইস্যুতে রাজনৈতিক অঙ্গনের নারীদের প্রতি আচরণ নিয়ে তিনটি মূল সমস্যা তুলে ধরেন, যা হলো—অসততা, নারীকে সহজলভ্য ভাবা এবং নারীঘটিত বিষয় এড়িয়ে যাওয়ার দলীয় প্রবণতা। পরে ভিকটিমের বক্তব্যে নিজের একটি মন্তব্য প্রত্যাহার করে নিয়ে ইমি আবার পোস্ট দিয়ে দুঃখ প্রকাশ করেন এবং জানান, ভিকটিম যদি সত্যিই সবার সহযোগিতা না পেয়ে থাকেন, তবে অন্তত তিনিই তার পাশে আছেন। “ফ্লাটিং স্কিল” আর “অপরচুনিস্ট” হওয়াকে যোগ্যতার মানদণ্ড বানালে শোষণ বন্ধ হবে না—এমন মন্তব্যও করেন তিনি। রাজনৈতিক নারীদের সম্মানহানি ও বিভ্রান্তিকর প্রক্রিয়ার বিরুদ্ধে এই প্রতিবাদ সমাজে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

মাধবপুরে বোয়ালিয়া খালের জরাজীর্ণ ব্রিজ, বড় দুর্ঘটনার শঙ্কা

error:

তুষার ইস্যুতে সরব হলেন ইমি বললেন নারীদের অসম্মান করার সংস্কৃতি পাল্টাতে হবে

আপডেট সময় ০২:৫০:২০ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫