ঢাকা ১১:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হবিগঞ্জে ডিসি অফিসে হামলার শিকার মাহাদী হাসান, অভিযোগ ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে Logo ট্রাক-বাস সংঘর্ষে আহত মাধবপুরের আব্দুল জব্বার আইসিইউতে, মানবিক সহায়তার আবেদন Logo মাধবপুরে ট্রাকের ধাক্কায় আহত লিটনের মৃত্যু, নিহত বেড়ে ৩ Logo ডেপুটি রেঞ্জার আশিক মিয়ার দায়ের করা মামলার নিরপেক্ষ তদন্ত চেয়ে পুলিশ সুপারের কাছে প্রতিবন্ধী শানু মিয়ার অভিযোগ Logo ৭ দিনের মধ্যে মিলবে লাইসেন্স Logo মাধবপুর পৌরসভাকে আধুনিক ও পরিচ্ছন্ন করতে চান মেয়র পদপ্রার্থী হাজী সোলেমান Logo কবর থেকে সালমান শাহর মরদেহ উত্তোলনের নির্দেশ আদালতের Logo পুলিশ হত্যা করেছি বলে আলোচিত মাহাদী হাসান এবার আশ্রয় নিলেন থানায় Logo মাধবপুরে ড্রাম ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ২ Logo লাখাইয়ে ইভটিজিংয়ের অভিযোগে যুবককে গণধোলাই, পুলিশে সোপর্দ

লাখাইয়ে পানি নিষ্কাশনের রাস্তা বন্ধ।প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে ভুক্তভোগী মহল

Oplus_131072

পারভেজ হাসান লাখাই থেকেঃ লাখাই উপজেলার করাব ইউনিয়নের মনতৈল গ্রামের গুরুত্বপূর্ণ মনতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে শ্যামপুর রাস্তার মধ্য অংশ পর্যন্তপানি নিষ্কাশনের ব্যবস্থা বন্ধ করে দেওয়ায় রাস্তাটি পানিতে ডুবে চলাচলের মারাত্মক অসুবিধা সৃষ্টি হয়েছে। ফলে এলাকার স্কুলগামী ছাত্র-ছাত্রী জনসাধারণ ও যানবাহন চলাচলে জলাবদ্ধতার কারণে মারাত্মক হুমকির মুখে।

সরজমিনে গিয়ে জানা যায় মনতৈল গ্রামের মৃত নবী হোসেনের ছেলে আমির হোসেন গং পানি নিষ্কাশনের রাস্তা মাটি ভরাট করার কারণে রাস্তায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে মনতৈল গ্রামের ৪ নং ওয়ার্ডের জনগণের পক্ষে ৫০ জন স্বাক্ষরিত জলাবদ্ধতার ব্যাপারে প্রতিকার চেয়ে গত ২১/৫/২০২৫ মে বুধবার একটি অভিযোগ দায়ের করেন ।

এ ব্যাপারে  ভুক্তভোগী জনগণের সাথে আলাপকালে অনেকেই বলেন আমরা দীর্ঘদিন যাবত জলাবদ্ধতার কারণে অনেক কষ্ট করে আসছি।এ বিষয়ে প্রতিকার চেয়ে উপজেলা  কর্মকর্তার বরাবর একটি আবেদন করেছি কিন্তু আজ পর্যন্ত কোন সমাধান হয়নি বলে জানান ভুক্তভোগী মহল।

এ ব্যাপারে ৫ নং করাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃআব্দুল কুদ্দুস বলেন এটা আমাদের গ্রামের গুরুত্বপূর্ণ একটি রাস্তা। এই রাস্তা দিয়ে আমাদের গ্রামের স্কুল কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রী ও শত শত মানুষ প্রতিদিন আসা যাওয়া করে। আমাদের গ্রামের মোঃ সদই মিয়া ও তার ভাতিজা আমির হোসেন গং তাদের নিজেদের একটি জমি মাটি দিয়ে ভরাট করার ফলে এই প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে। আগে পানি তাদের জমির উপর দিয়ে নিষ্কাশন হত। আমি একজন চেয়ারম্যান এবং স্থানীয় লোক হিসাবে গ্রামের কয়েকজন গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে ওদেরকে মাটি ভরাট করানোর সময় নিষেধ দেই। আমরা তখনই বুঝতে পারি যে এটা ভবিষ্যতে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে।তাই ওদেরকে মাটি ভরাট করার সময় একটি ড্রেন রাখতে বলেছিলাম। কিন্তু তারা  পানি নিষ্কাশনের জন্য কোন ড্রেন রাখলেন না। যার ফলে আজকের এই জলাবদ্ধতা তৈরি হয়েছে। এই জলবদ্ধতার কারণে শত শত মানুষের চরম দুর্ভোগ নেমে এসেছে বলে তিনি জানান।

এই রাস্তার জন্য এলাকার গণ্যমান্য ব্যক্তিসহ রাস্তার সফলভুগী মানুষেরা উপজেলা নির্বাহী বরাবর লিখিত অভিযোগ করেন। আমি চাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সঠিক তদন্তের মাধ্যমে আইনি প্রক্রিয়ায় এই রাস্তার জনদুর্ভোগ দূরকরনে একটি সমাধান।

Tag :
আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জে ডিসি অফিসে হামলার শিকার মাহাদী হাসান, অভিযোগ ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে

লাখাইয়ে পানি নিষ্কাশনের রাস্তা বন্ধ।প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে ভুক্তভোগী মহল

আপডেট সময় ১০:৪৮:১৫ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫