ঢাকা ০৬:২৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নাসীর-সারজিসের ওপর হামলার প্রতিবাদে হবিগঞ্জ আসছেন নাহিদ-হাসনাত-আখতার Logo হবিগঞ্জে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা এনসিপির, মৌলভীবাজারের দুই পদযাত্রা স্থগিত Logo হামলার বিচার না হওয়া পর্যন্ত আমরা হবিগঞ্জে আছি, যদি পারে মেরে ফেলবে: সারজিস আলম Logo হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার অভিযোগ, আহত সারজিস আলম ও নেতাকর্মীরা Logo দেওন্দী চা বাগানে কম দরে কাঁচা চা পাতা বিক্রির অভিযোগ, শুল্ক ফাঁকির দাবি Logo মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি Logo বাহুবলে নিজ বসতঘর থেকে সাবেক ইটভাটা মালিকের মরদেহ উদ্ধার Logo সেবা বঞ্চিত লাখাইয়ের গঙ্গানগরবাসী, রোগীদের না দিয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ ফেলে দেওয়ার অভিযোগ Logo চা বাগানের মেয়ে জেসমিন আক্তার রিংকুর নতুন পথচলা, আত্মপ্রকাশ করছে ‘Jesmin Tea’ Logo এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

মাধবপুরে আর.কে. মসফ্লাই কোম্পানির শ্রমিকদের আন্দোলন ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ

 হবিগঞ্জের মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা চত্বরে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন আর.কে. মসফ্লাই কোম্পানির শ্রমিকরা। সোমবার সকালে তারা বেতন-ভাতা বৃদ্ধি এবং কোরবানির ঈদ উপলক্ষে বোনাস প্রদানের দাবিতে এই কর্মসূচি পালন করেন। 

শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তারা ন্যায্য বেতন বৃদ্ধি থেকে বঞ্চিত রয়েছেন। এছাড়া আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কোনো ধরনের বোনাস ঘোষণাও করা হয়নি।

একজন শ্রমিক বলেন, “আমরা দিনরাত খাটছি, অথচ কোম্পানি আমাদের সঙ্গে ন্যায্য আচরণ করছে না। ঈদ সামনে, ঘরে পরিবার আছে, বোনাস তো দূরের কথা – এখনো ঠিকঠাক বেতনও পাই না।”

ক্ষুব্ধ শ্রমিকরা প্রায় দুই ঘণ্টা ধরে মহাসড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন। এতে ঢাকা-সিলেট মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয় এবং ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।

খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিক নেতাদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, “এখন পরিস্থিতি স্বাভাবিক। মালিকপক্ষের সঙ্গে কথা বলে শ্রমিকদের আশ্বস্ত করা হয়েছে যে, আগামী ৪ তারিখের মধ্যে তাদের বেতন-ভাতা পরিশোধ করে দেওয়া হবে।”

আর.কে. মসফ্লাই কোম্পানির এক প্রতিনিধি নাম প্রকাশ না করার শর্তে বলেন, “শ্রমিকদের দাবিগুলো বিবেচনায় নিয়ে কোম্পানির উর্ধ্বতন কর্মকর্তারা আলোচনা করছেন। ঈদের আগেই সমাধানে পৌঁছানোর চেষ্টা চলছে।”

এদিকে স্থানীয় প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছে এবং ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি এড়াতে মালিক ও শ্রমিকপক্ষের মধ্যে নিয়মিত সংলাপের উপর গুরুত্বারোপ করেছে

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

নাসীর-সারজিসের ওপর হামলার প্রতিবাদে হবিগঞ্জ আসছেন নাহিদ-হাসনাত-আখতার

error:

মাধবপুরে আর.কে. মসফ্লাই কোম্পানির শ্রমিকদের আন্দোলন ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ

আপডেট সময় ০২:০৮:৩৬ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫