ঢাকা ১০:০৭ পূর্বাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo দীর্ঘদিন পর চালু হলো হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স সেবা Logo মহব্বতকে খাইছি, তোরেও খাইমু’—ফোনালাপের সূত্র ধরে ৩ বছর পর সেপটিক ট্যাংক থেকে কঙ্কাল উদ্ধার, গ্রেপ্তার ৪ Logo হাইমচরে এইচএসসি-আলিমে পাসের হার ৩৯.৮৩ শতাংশ, জিপিএ-৫ মাত্র ৩ Logo দীর্ঘদিন পর চালু হলো হাইমচর স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স সেবা Logo লাখাইয়ে মোড়াকরি হাইস্কুল অ্যান্ড কলেজে পাসের হার শূন্য, সার্বিক ফলাফলেও হতাশাজনক চিত্র Logo জামালপুরে চার শিক্ষাপ্রতিষ্ঠানের পাসের হার শূন্য, টানা দুই বছর ফেল সবাই Logo হাইমচর সরকারি কলেজে এইচএসসির ফল বিপর্যয়, পাসের হার ৩৪.০৪ শতাংশ Logo চাকরিচ্যুতি ও বকেয়া বেতন নিয়ে জামালপুর ডায়াবেটিস হাসপাতালের বিরুদ্ধে শ্রম আইনে অভিযোগ Logo হাইমচরে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিলেন এমপি শেখ ফরিদ আহমেদ মানিক Logo লাখাইয়ে তৃতীয় স্ত্রীর মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি হুমায়ূন গ্রেফতার

‘চল্লিশের নিচে কেউ এনসিপির আহ্বায়ক হতে পারবে না’

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) তৃতীয় সাধারণ সভায় আগামী দিনের কর্মসূচি, অঞ্চলভিত্তিক সাংগঠনিক নীতিমালা ও সংস্কার প্রস্তাব নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। সভায় জেলা ও উপজেলা কমিটির আহ্বায়ক হওয়ার জন্য ন্যূনতম বয়স ৪০ বছর নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে দলের কিছু নেতা-কর্মীর বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রেক্ষিতে ‘শৃঙ্খলা ও তদন্ত’ কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রাজধানীর বাংলামোটরের রূপায়ন ট্রেড সেন্টারে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে শুক্রবার (১৮ এপ্রিল) বিকেল ৩টা থেকে মধ্যরাত পর্যন্ত প্রায় ৯ ঘণ্টাব্যাপী এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সঞ্চালনায় ছিলেন সদস্যসচিব আখতার হোসেন।

সভা শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলটি জানায়, সাধারণ সভায় অঞ্চলভিত্তিক সাংগঠনিক কাঠামো চূড়ান্ত করা, সংস্কারের প্রস্তাব প্রণয়ন, গণপরিষদ নির্বাচনের দাবি ও আওয়ামী লীগের ‘গণহত্যার’ বিচারের দাবিতে কর্মসূচি গ্রহণ, সীমান্ত হত্যা বন্ধে সরকারের প্রতি কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বানসহ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।

এছাড়া গাজায় ইসরায়েলি সহিংসতা এবং ভারতের ওয়াকফ বিলবিরোধী আন্দোলনে দমন-পীড়নের বিরুদ্ধে প্রতিবাদ ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে সরকারের প্রতি কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানানো হয়।

দলের সাংগঠনিক গতিশীলতা বাড়াতে প্রয়োজনীয় নীতিমালা প্রস্তাব করেন মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম এবং (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ। প্রস্তাবিত নীতিমালায় ৬৪টি জেলাকে ১৯টি জোনে ভাগ করার সিদ্ধান্ত নেওয়া হয়। জেলা কমিটিতে ৩১ থেকে ৫১ জন এবং উপজেলা কমিটিতে ২১ থেকে ৪১ জন সদস্য থাকবেন। দুই পর্যায়ের কমিটিতেই আহ্বায়ক হতে হলে বয়স অন্তত ৪০ বছর হতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও জনপরিসরে দলের কয়েকজন নেতা-কর্মীর বিরুদ্ধে শৃঙ্খলাবিরোধী আচরণের অভিযোগ ওঠায় সর্বসম্মতিক্রমে একটি ‘শৃঙ্খলা ও তদন্ত’ কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। এই কমিটির ঘোষণা দেওয়া হবে আগামী রোববার।

এদিকে বিচার, সংস্কার ও গণপরিষদ নির্বাচনের দাবিতে চলতি সপ্তাহে এনসিপির ঢাকা মহানগর শাখা বিক্ষোভ কর্মসূচি পালন করবে বলেও দলটি জানিয়েছে।

দীর্ঘদিন পর চালু হলো হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স সেবা

error:

‘চল্লিশের নিচে কেউ এনসিপির আহ্বায়ক হতে পারবে না’

আপডেট সময় ০৬:৩০:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫