ঢাকা ০১:৫৩ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে বোয়ালিয়া খালের জরাজীর্ণ ব্রিজ, বড় দুর্ঘটনার শঙ্কা Logo দেশজুড়ে পুলিশের যানবাহনে নাশকতার আশঙ্কা, কড়া সতর্কতা Logo নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা বিএনপির Logo ডাকযোগে চিঠি ও কাফনের কাপড় পাঠিয়ে আদাঐর ইউপি চেয়ারম্যানকে হত্যার হুমকি Logo ইটিপি ব্যবহারে অনিয়মের অভিযোগ, মাধবপুরে কৃষিজমি-জলাশয় ও জনস্বাস্থ্য হুমকিতে Logo লাখাইয়ের হাওরে কচুরিপানার জট, বোরো আবাদ নিয়ে দুশ্চিন্তায় কৃষক Logo সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা, আহত নাসীরুদ্দীন পাটওয়ারী Logo গাঁজা সেবন ও চুরির অভিযোগে লাখাইয়ে যুবক গ্রেপ্তার Logo জামালপুরে জলাবদ্ধতায় তিন বছরে শেষ ১৩৭ মাতৃ লিচুগাছ, সরকারি উদাসীনতা নিয়ে প্রশ্ন Logo জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে কামরুল ইসলাম সভাপতি, জসিম উদ্দিন সাধারণ সম্পাদক

বানিয়াচংয়ে বোরো ধান কাটা উৎসব অনুষ্ঠিত

Oplus_131072

আবদুর রউফ আশরাফ ॥ বানিয়াচংয়ে বোরো ধান কাটা উৎসব অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ এপ্রিল) সকাল ১১ ঘটিকায় হবিগঞ্জের বানিয়াচং উপজেলার ১০নং সুবিদপুর ইউনিয়নের আতুকুড়া এলাকায় আনুষ্ঠানিকভাবে ধান কর্তন অনুষ্ঠানের উদ্বোধন করেন হবিগঞ্জের জেলা প্রশাসক ড. মো. ফরিদুর রহমান। এ সময় তিনি হারভেস্টার মেশিন চালিয়ে এক কৃষকের জমিন ধান কাটেন।

জেলা প্রশাসক বলেন কৃষকদের সহযোগিতায় খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কাজ করে যাচ্ছে। হাওড়াঞ্চলে পানি সেচের সুবিধার কথা বিবেচনা করে গভীর নলকূপ স্থাপন করা হবে। পাশাপাশি কৃষকদের স্বল্প সময়ের মধ্যে গোলায় ধান তুলতে বেশি পরিমাণ ধান কাটার মেশিন আনা হচ্ছে। তিনি উপস্থিত কৃষকদের সরকারি মূল্যে গুদামে ধান দিতে উৎসাহিত করেন।

হবিগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আকতারুজ্জামানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা বেগম সাথী, বানিয়াচং উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ মোঃ এনামুল হক, বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন অফিসারসহ এলাকার কৃষকবৃন্দ উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

বাংলার খবর

মাধবপুরে বোয়ালিয়া খালের জরাজীর্ণ ব্রিজ, বড় দুর্ঘটনার শঙ্কা

error:

বানিয়াচংয়ে বোরো ধান কাটা উৎসব অনুষ্ঠিত

আপডেট সময় ১০:৪২:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫