
বাংলার খবর ডেস্ক নিউজ: স্বামী-স্ত্রী উভয়ের কর্মস্থল কাছাকাছি, একই জায়গা, শহর কিংবা একই উপজেলায় রাখার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জাতীয় সংসদে বিরোধী দলের সদস্য মারদিয়া মমতাজের বিধি-৭১-এর আওতায় উত্থাপিত জরুরি জন-গুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ নোটিশের জবাবে তিনি এ কথা জানান।
সমাজকল্যাণমন্ত্রী বলেন, স্বামী-স্ত্রী দুজনই চাকরিজীবী হলে তাদের কর্মস্থল যাতে সম্ভব হলে কাছাকাছি থাকে, সে বিষয়ে সরকার গুরুত্ব দিয়ে কাজ করছে। একই জায়গা, শহর বা একই উপজেলায় কর্মস্থল রাখার বিষয়টি বিবেচনায় নেওয়া হচ্ছে।
তিনি বলেন, পারিবারিক ও দাম্পত্য জীবনের নানা বাস্তবতা বিবেচনায় নিয়ে চাকরিজীবী দম্পতিদের কর্মস্থল সমন্বয়ের বিষয়টি গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার চেষ্টা করা হচ্ছে।
সরকারি চাকরিজীবী স্বামী-স্ত্রীর কর্মস্থলজনিত দূরত্ব কমানো গেলে পারিবারিক জীবন ও দায়িত্ব পালনের ক্ষেত্রে তাদের জন্য নানা ধরনের সুবিধা তৈরি হবে বলেও মনে করা হচ্ছে।
বাংলার খবর ডেস্ক : 




















