ঢাকা ০১:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সারাদেশে বিশেষ অভিযান শুরু করছে র‌্যাব, লক্ষ্য লুণ্ঠিত অবৈধ অস্ত্র উদ্ধার Logo মনতৈল গ্রামের হত্যা মামলায় জড়ানোর প্রতিবাদ, অব্যাহতি দাবি আসাদুজ্জামান আশরাফের Logo মাধবপুরে নোয়াপাড়া চা বাগান থেকে বিষধর সাপ উদ্ধার Logo এমবিবিএস ডিগ্রি অর্জন করায় পূর্ব সিংহগ্রাম সপ্রাবির কৃতি শিক্ষার্থী মাসুদ ইবনে আজিজকে গ্রামবাসীর অভিনন্দন Logo লাখাইয়ে বীর মুক্তিযোদ্ধা শাহেদ আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন Logo লাখাইয়ে বিদায়ী ও নবাগত ইউএনওর সাংবাদিকদের সাথে মতবিনিময় এবং সংবর্ধনা সভা অনুষ্ঠিত Logo বাহুবলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, প্রধান অতিথি এমপি ড. রেজা কিবরিয়া Logo মাধবপুরে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরির অভিযোগ, মালিকের ‘প্রশাসন ম্যানেজ’ বক্তব্যে প্রশ্ন Logo সবুজে সাজবে মাধবপুর, বৃক্ষরোপণ কর্মসূচিতে পাশে প্রশাসন Logo স্ত্রীর জন্য মোবাইল ফোন কেনার পর মাধবপুরে যুবকের মৃত্যু

মাধবপুরে নোয়াপাড়া চা বাগান থেকে বিষধর সাপ উদ্ধার

জালাল উদ্দিন লস্কর, স্টাফ রিপোর্টার:

হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া চা বাগান থেকে একটি বিষধর সাপ উদ্ধার করেছে বন বিভাগ। বুধবার (২ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে চা বাগানের ঝোপঝাড় থেকে সাপটি উদ্ধার করা হয়।

জানা যায়, বুধবার দুপুরে নোয়াপাড়া চা বাগানের শ্রমিকরা কাঁচা চা-পাতা ও কুঁড়ি সংগ্রহ করতে যান। এ সময় হঠাৎ একটি বিষধর সাপ দেখতে পেয়ে তারা আতঙ্কিত হয়ে পড়েন। পরে চা-পাতা সংগ্রহের কাজ বন্ধ করে শ্রমিকরা দ্রুত নিরাপদ দূরত্বে সরে যান।

বিষয়টি তাৎক্ষণিকভাবে নোয়াপাড়া চা বাগানের ব্যবস্থাপক সোহাগ মাহমুদ রঘুনন্দন রেঞ্জের আওতাধীন জগদীশপুর বন বিট কর্মকর্তা মো. জহিরুল ইসলামকে জানান।

খবর পেয়ে বন বিট কর্মকর্তা মো. জহিরুল ইসলামের নেতৃত্বে বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা ঘটনাস্থলে গিয়ে সাপটি উদ্ধার করেন। পরে সাপটির প্রজাতি শনাক্তের জন্য বিভাগীয় বন কর্মকর্তাকে বিষয়টি অবহিত করা হয়। তাঁর নির্দেশনায় উদ্ধার করা সাপটি জগদীশপুর প্রকৃতি বনে অবমুক্ত করা হয়।

জগদীশপুর বন বিট কাম স্টেশনের ফরেস্টার মো. জহিরুল ইসলাম বলেন, বৃষ্টির মৌসুমে খাবারের সন্ধানে কিংবা নিরাপদ আশ্রয়ের খোঁজে বিভিন্ন প্রজাতির সাপ অনেক সময় চা বাগানের ঝোপঝাড়ে চলে আসে। এ সময় শ্রমিকদের অযথা আতঙ্কিত না হয়ে নিরাপদ দূরত্বে অবস্থান করার পরামর্শ দেন তিনি।

তিনি আরও বলেন, চা বাগান কিংবা বসতবাড়ির আশপাশে বিষধর সাপ দেখা গেলে সেটিকে না মেরে দ্রুত বন বিভাগ অথবা হবিগঞ্জ বন্য প্রাণী অফিসে খবর দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সাপটি উদ্ধার ও নিরাপদে অবমুক্ত করায় চা বাগানের শ্রমিকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

সারাদেশে বিশেষ অভিযান শুরু করছে র‌্যাব, লক্ষ্য লুণ্ঠিত অবৈধ অস্ত্র উদ্ধার

error:

মাধবপুরে নোয়াপাড়া চা বাগান থেকে বিষধর সাপ উদ্ধার

আপডেট সময় ০৮:৪৩:৫৯ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬