ঢাকা ০১:২২ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ে করাব গ্রামের আব্দুল গণি ডিসি রোড বেহাল, দুর্ভোগে এলাকাবাসী Logo লাখাইয়ে বসতঘরে সিঁদ কেটে চুরি, মোবাইলসহ মূল্যবান মালামাল লুট Logo মাধবপুরে এসআরবি-৯-এর অভিযানে ২৫ কেজি গাঁজা উদ্ধার Logo মাধবপুরে ৮ হাজার তালবীজ রোপণ সফল সমাপ্তি ঘোষণা! Logo ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর পদত্যাগ, রাজ্যসভার সদস্যপদও ছাড়লেন Logo টেস্টে বিশ্ব রেকর্ড গড়লেন লিটন দাস, এক ম্যাচে দুই ফিফটির সঙ্গে ৯ ডিসমিসাল Logo ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের পরিকল্পনা, জানালেন আইনমন্ত্রী Logo মাধবপুরে সরকারি মাঠের ৩টি আকাশমনি গাছ কাটার অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে, তদন্ত কমিটি গঠন Logo মাধবপুরে ১১০ বছর বয়সেও মানুষের শেষ ঠিকানার কারিগর সমসু মিয়া Logo মাধবপুরে ১১৯ পূজামণ্ডপে ৭১ টন ৪০০ কেজি চাল বরাদ্দ, জানালেন এমপি ফয়সল

সিঁদ কেটে চুরি: লাখাইয়ে গভীর রাতে গর্ত খুঁড়ে ঘরে ঢুকে লুট

পারভেজ হাসান,লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জের লাখাই উপজেলায় ঘরের নিচ দিয়ে গর্ত করে অভিনব কায়দায় চুরির ঘটনা ঘটেছে। উপজেলার পূর্ব সিংহগ্রাম হাসপাতাল সংলগ্ন মন্টু মিয়ার বাড়িতে এ চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে বলে ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয় সূত্র জানায়, রাতের কোনো একসময় চোরচক্র বসতঘরের নিচ দিয়ে মাটি কেটে গর্ত তৈরি করে ঘরের ভেতরে প্রবেশ করে। পরে তারা নগদ টাকা, মূল্যবান আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল নিয়ে যায় বলে অভিযোগ করেছে ক্ষতিগ্রস্ত পরিবার।

ঘুম থেকে উঠে বাড়ির লোকজন ঘরের নিচে বড় গর্ত দেখতে পান। একই সঙ্গে ঘরের ভেতরে বিভিন্ন জিনিসপত্র ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখে তারা চুরির বিষয়টি বুঝতে পারেন।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে আশপাশের এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয়দের মধ্যে এ ধরনের দুঃসাহসিক চুরির ঘটনায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

এলাকাবাসী চুরির ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন।

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ে করাব গ্রামের আব্দুল গণি ডিসি রোড বেহাল, দুর্ভোগে এলাকাবাসী

error:

সিঁদ কেটে চুরি: লাখাইয়ে গভীর রাতে গর্ত খুঁড়ে ঘরে ঢুকে লুট

আপডেট সময় ০১:১৪:০৮ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬