ঢাকা ০৮:৪১ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে বোয়ালিয়া খালের জরাজীর্ণ ব্রিজ, বড় দুর্ঘটনার শঙ্কা Logo দেশজুড়ে পুলিশের যানবাহনে নাশকতার আশঙ্কা, কড়া সতর্কতা Logo নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা বিএনপির Logo ডাকযোগে চিঠি ও কাফনের কাপড় পাঠিয়ে আদাঐর ইউপি চেয়ারম্যানকে হত্যার হুমকি Logo ইটিপি ব্যবহারে অনিয়মের অভিযোগ, মাধবপুরে কৃষিজমি-জলাশয় ও জনস্বাস্থ্য হুমকিতে Logo লাখাইয়ের হাওরে কচুরিপানার জট, বোরো আবাদ নিয়ে দুশ্চিন্তায় কৃষক Logo সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা, আহত নাসীরুদ্দীন পাটওয়ারী Logo গাঁজা সেবন ও চুরির অভিযোগে লাখাইয়ে যুবক গ্রেপ্তার Logo জামালপুরে জলাবদ্ধতায় তিন বছরে শেষ ১৩৭ মাতৃ লিচুগাছ, সরকারি উদাসীনতা নিয়ে প্রশ্ন Logo জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে কামরুল ইসলাম সভাপতি, জসিম উদ্দিন সাধারণ সম্পাদক

কানাডায় হবিগঞ্জের ছাত্র তারিফের কৃতিত্ব

মাধবপুর( হবিগঞ্জ) প্রতিনিধিঃ একাদশ শেষ করে দ্বাদশ শ্রেণীতে পড়ছেন তারিফ মাহমুদ। কানাডার কেলগেরী শহরের ডিফেন বেকার হাই স্কুলের মেধাবী ছাত্র তারিফ। তার সৃজনশীলতা, মননশীলতা, নেতৃত্ব গুণ,পড়াশোনা আর কমিউনিটি সেবায় বিশেষ তার আন্তরিকতা সবার হৃদয়ে সাড়া জাগিয়েছে।এসব কাজের জন্য সিটি’স রাইজিং স্টার ‘টপ টুয়েন্টি আন্ডার টোয়েন্টি’ এওয়ার্ড পদকে তাকে মনোনীত করা হয়েছে। কেলগেরী শহরের বৃহত্তম কমিউনিটি সেন্টার রকি রিজ শ্যান হোমস কমিউনিটি হলে সিটি ক্রাউনস অথরিটি, ও ওয়াইএমসিএ তত্ত্বাবধানে সরকারি, বেসরকারি ও শহর গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে গত ১৩ মার্চ সন্ধ্যায় এক জাঁকজমকপূর্ণ অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে তারিফ মাহমুদকে টপ টুয়েন্টি অ্যাওয়ার্ড প্রদান করা হয়। তারিফ মাহমুদ প্রথম বাংলাদেশী বংশোদ্ভূত তরুণ হিসেবে কানাডায় এই সম্মানজনক এওয়ার্ড পেয়েছেন। লেফটেন্যান্ট গভর্নর সালমা লাকানি, সাবেক মেয়র নাহিদ ন্যান্সি, ডেপুটি মেয়র সহ উপস্থিত সুধীজন এওয়ার্ড প্রাপ্ত তারিফ মাহমুদকে অভিনন্দন জানিয়ে ভূয়সী প্রশংসা করেন।

তারিফ মাহমুদ হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের মাদারগড়া গ্রামের সন্তান। তাঁর পিতা কানাডা প্রবাসী মাহমুদ হাসান একজন সমাজতাত্ত্বিক বিশ্লেষক,লেখক ও কলামিস্ট। মাতা জাহিদা আফরিন একজন চাকুরীজীবি।তারিফের পিতা মাহমুদ হাসান জানান,তারিফ পড়াশোনা শেষ করে দেশের মুখ যেন আরো উজ্বল করেন।তিনি সবার দোয়া কামনা করছেন।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

বাংলার খবর

মাধবপুরে বোয়ালিয়া খালের জরাজীর্ণ ব্রিজ, বড় দুর্ঘটনার শঙ্কা

error:

কানাডায় হবিগঞ্জের ছাত্র তারিফের কৃতিত্ব

আপডেট সময় ০৪:০০:২৬ অপরাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫