ঢাকা ০৮:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলায় যুবসমাজকে সম্পৃক্ত করার আহ্বান Logo লাখাইয়ে সিগারেটের প্যাকেটে লুকানো ১৪ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার Logo শোক ও শ্রদ্ধায় বীর মুক্তিযোদ্ধা আব্দুর নূরকে বিদায়, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন Logo অনলাইনে ইলিশ বিক্রির নামে প্রতারণা, চাঁদপুর ডিবির জালে দুই সদস্য Logo মতলব উত্তরে ট্রান্সফরমার চুরির চেষ্টা, জনতার হাতে আটক যুবক Logo রাত পোহালেই লাখাইয়ে মোড়াকরি বাজার পরিচালনা কমিটির নির্বাচন Logo চাঁদপুরে সিএনজিতে ফেলে যাওয়া ৬০ হাজার টাকা উদ্ধার Logo নিশান এনজিওর সাবেক এরিয়া ম্যানেজার জামালের বিরুদ্ধে কোটি টাকা আমানত আত্মসাতের অভিযোগ Logo হাজীগঞ্জের দুই চিকিৎসক চাঁদপুর মেডিকেল কলেজে সহকারী অধ্যাপক Logo হাজীগঞ্জে অলিপুর ইউনিয়ন গঠনের প্রক্রিয়া এগোনোয় আনন্দ র‍্যালি

রাত পোহালেই লাখাইয়ে মোড়াকরি বাজার পরিচালনা কমিটির নির্বাচন

পারভেজ হাসান, লাখাই প্রতিনিধি: হবিগঞ্জের লাখাই উপজেলার গুরুত্বপূর্ণ মোড়াকরি বাজার পরিচালনা কমিটি নির্বাচন ২০২৬ অনুষ্ঠিত হবে আগামীকাল। নির্বাচনকে ঘিরে বাজার এলাকায় প্রার্থী ও ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

নির্বাচন পরিচালনা কমিটি সূত্রে জানা গেছে, স্থানীয় মোড়াকরি হাইস্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্ধারিত সূচি অনুযায়ী সকাল ৯টা থেকে শুরু হয়ে বিরতিহীনভাবে দুপুর ৩টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। এবারের নির্বাচনে মোট ভোটার রয়েছেন ৪০৭ জন।

সুষ্ঠু ও নিরপেক্ষভাবে নির্বাচন সম্পন্ন করতে আবুল কাশেম মোল্লা ফয়সালকে প্রধান নির্বাচন কমিশনার করে ছয় সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এবারের নির্বাচনে বিভিন্ন পদে মোট ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে সভাপতি ও দপ্তর সম্পাদক পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

সভাপতি পদে হাজী তওহীদ মিয়া তালুকদার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। অন্যদিকে সাংগঠনিক সম্পাদক পদে তিনজন, সাধারণ সম্পাদক পদে দুজন, প্রচার সম্পাদক পদে দুজন এবং সহ-সভাপতি পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীরা ইতোমধ্যে ভোটারদের সঙ্গে যোগাযোগ ও প্রচারণা চালিয়েছেন। ভোটারদের মধ্যেও নিজেদের পছন্দের প্রার্থীকে নিয়ে আলোচনা চলছে।

শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন করতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

বাংলার খবর
জনপ্রিয় সংবাদ

মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলায় যুবসমাজকে সম্পৃক্ত করার আহ্বান

error:

রাত পোহালেই লাখাইয়ে মোড়াকরি বাজার পরিচালনা কমিটির নির্বাচন

আপডেট সময় ০৭:৫৮:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬