ঢাকা ১০:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ে বসতঘরে সিঁদ কেটে চুরি, মোবাইলসহ মূল্যবান মালামাল লুট Logo মাধবপুরে এসআরবি-৯-এর অভিযানে ২৫ কেজি গাঁজা উদ্ধার Logo মাধবপুরে ৮ হাজার তালবীজ রোপণ সফল সমাপ্তি ঘোষণা! Logo ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর পদত্যাগ, রাজ্যসভার সদস্যপদও ছাড়লেন Logo টেস্টে বিশ্ব রেকর্ড গড়লেন লিটন দাস, এক ম্যাচে দুই ফিফটির সঙ্গে ৯ ডিসমিসাল Logo ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের পরিকল্পনা, জানালেন আইনমন্ত্রী Logo মাধবপুরে সরকারি মাঠের ৩টি আকাশমনি গাছ কাটার অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে, তদন্ত কমিটি গঠন Logo মাধবপুরে ১১০ বছর বয়সেও মানুষের শেষ ঠিকানার কারিগর সমসু মিয়া Logo মাধবপুরে ১১৯ পূজামণ্ডপে ৭১ টন ৪০০ কেজি চাল বরাদ্দ, জানালেন এমপি ফয়সল Logo লাখাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

মহেশখালীতে ভাসমান দুই এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ শুরু: জাতীয় গ্রিডে স্বস্তি

এখন ডেস্ক, বাংলার খবর

কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত সামিট ও এক্সিলারেট এনার্জির দুটি ভাসমান এলএনজি টার্মিনাল থেকে পুনরায় গ্যাস সরবরাহ শুরু হয়েছে। এর ফলে দেশের জাতীয় গ্রিডে গ্যাসের সরবরাহ উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি পেয়েছে। পেট্রোবাংলার পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার (১৫ আগস্ট) সকালে সামিট টার্মিনাল থেকে প্রায় ৪৬০ মিলিয়ন ঘনফুট এবং এক্সিলারেট টার্মিনাল থেকে প্রায় ৩০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হয়েছে। এর ফলে দেশীয় গ্যাসসহ জাতীয় গ্রিডে মোট সরবরাহ বেড়ে প্রায় ২৪০০ মিলিয়ন ঘনফুটে দাঁড়িয়েছে। এর আগে যান্ত্রিক ত্রুটির কারণে এক্সিলারেট টার্মিনাল বন্ধ হয়ে যাওয়ায় সরবরাহ মারাত্মকভাবে কমে ১৬৫০ মিলিয়ন ঘনফুটে নেমেছিল।

সংশ্লিষ্টদের ধারণা, আগামী ১৯ আগস্টের মধ্যে এক্সিলারেট টার্মিনালের মেরামত কাজ পুরোপুরি শেষ হলে সেখান থেকে দৈনিক প্রায় ৬০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ পাওয়া যাবে। তবে দেশের দৈনিক গ্যাসের চাহিদা প্রায় চার হাজার মিলিয়ন ঘনফুট হওয়ায় দুই টার্মিনাল পূর্ণ সক্ষমতায় চালু না হওয়া পর্যন্ত ঘাটতি পুরোপুরি কাটবে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ে বসতঘরে সিঁদ কেটে চুরি, মোবাইলসহ মূল্যবান মালামাল লুট

error:

মহেশখালীতে ভাসমান দুই এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ শুরু: জাতীয় গ্রিডে স্বস্তি

আপডেট সময় ০৩:২৮:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬