ঢাকা ০৬:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে বোয়ালিয়া খালের জরাজীর্ণ ব্রিজ, বড় দুর্ঘটনার শঙ্কা Logo দেশজুড়ে পুলিশের যানবাহনে নাশকতার আশঙ্কা, কড়া সতর্কতা Logo নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা বিএনপির Logo ডাকযোগে চিঠি ও কাফনের কাপড় পাঠিয়ে আদাঐর ইউপি চেয়ারম্যানকে হত্যার হুমকি Logo ইটিপি ব্যবহারে অনিয়মের অভিযোগ, মাধবপুরে কৃষিজমি-জলাশয় ও জনস্বাস্থ্য হুমকিতে Logo লাখাইয়ের হাওরে কচুরিপানার জট, বোরো আবাদ নিয়ে দুশ্চিন্তায় কৃষক Logo সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা, আহত নাসীরুদ্দীন পাটওয়ারী Logo গাঁজা সেবন ও চুরির অভিযোগে লাখাইয়ে যুবক গ্রেপ্তার Logo জামালপুরে জলাবদ্ধতায় তিন বছরে শেষ ১৩৭ মাতৃ লিচুগাছ, সরকারি উদাসীনতা নিয়ে প্রশ্ন Logo জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে কামরুল ইসলাম সভাপতি, জসিম উদ্দিন সাধারণ সম্পাদক

নবীগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ডাকাত নজির মিয়া গ্রেপ্তার

Oplus_131072

বাংলার খবর ডেস্কঃ
নবীগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে সাত ডাকাতি মামলার আসামি নজির মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাতে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃত নজির মিয়া নবীগঞ্জ উপজেলার ইমামবাঐ গ্রামের আজমল আলীর পুত্র।

পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের লামলীপাড় গ্রামে লন্ডনপ্রবাসী মিজানুর রহমান চৌধুরীর বাড়িতে সংঘবদ্ধ ডাকাতদল হামলা চালায়। মুখোশধারী ডাকাতরা স্বর্ণালংকার, নগদ অর্থ ও আসবাবপত্র লুট করে। এ সময় ডাকাতরা মিজানুর রহমানের ছোট ভাই মুফতি ছিদ্দিকুর রহমানকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর আহত করে। এ ঘটনায় দায়ের করা মামলায় নজির মিয়াকে আসামি করা হয়।

মঙ্গলবার রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেনের দিকনির্দেশনায় ও নেতৃত্বে এসআই সাদরুল হাসান খান, এএসআই হিল্লোল তালুকদার, এএসআই সিদ্দিকুর রহমান, এএসআই রুহুল আমিন, এএসআই সাইদুল হক, এএসআই সুমন্ত কুমার নাথ ও সঙ্গীয় ফোর্স বিশেষ অভিযান পরিচালনা করে নবীগঞ্জ পৌরসভার তিমিরপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, গ্রেপ্তারকৃত নজির মিয়া একজন দুর্ধর্ষ ডাকাত। তার বিরুদ্ধে মৌলভীবাজার সদর, রাজনগর, শ্রীমঙ্গল থানা ও নবীগঞ্জ থানায় মোট সাতটি ডাকাতি মামলা রয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

বাংলার খবর

মাধবপুরে বোয়ালিয়া খালের জরাজীর্ণ ব্রিজ, বড় দুর্ঘটনার শঙ্কা

error:

নবীগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ডাকাত নজির মিয়া গ্রেপ্তার

আপডেট সময় ০১:৫৪:৩৬ অপরাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫