ঢাকা ১১:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে র‍্যাবের অভিযানে ৬ কেজি গাঁজাসহ যুবক আটক Logo মাধবপুরে ধর্মঘর সরকারি প্রাথমিক বিদ্যালয় জরাজীর্ণ: ছাদের পলেস্তারা খসে দুর্ঘটনার শঙ্কা Logo মাধবপুরে কুড়িয়ে পাওয়া শিশুর পরিবারের সন্ধান মিললেও মা-বাবার কোলে ঠাঁই হলো না নবজাতকের Logo যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা: ১৩ বছর ৭ মাস পর স্বামীর মৃত্যুদণ্ড Logo হবিগঞ্জের নবীগঞ্জে পূর্ব বিরোধে দুপক্ষের সংঘর্ষ, আহত অন্তত ৫০ Logo মাধবপুরে সুলতানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থী Logo মাধবপুরে রাস্তার পাশে ফেলে যাওয়া নবজাতকের পরিবারের সন্ধান মিলেছে Logo লাখাইয়ে ২৫ বছর পর আদালতের আদেশে দখলমুক্ত জমি প্রকৃত মালিককে বুঝিয়ে দিলেন ইউএনও Logo মাধবপুরে ৭৬টি অবৈধ জাল জব্দ, জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস Logo নোয়াখালীতে ফিফা সভাপতি ও রেফারির বিরুদ্ধে মামলা করতে থানায় তরুণ

ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে রেললাইন, চট্টগ্রাম-কক্সবাজার ট্রেন চলাচল বন্ধ

টানা ভারী বৃষ্টির কারণে চট্টগ্রাম নগরের মুরাদপুর এলাকায় রেললাইনের বিভিন্ন অংশ পানির নিচে তলিয়ে যাওয়ায় চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ রেলওয়ে। এতে ঢাকা ও চট্টগ্রাম থেকে চলাচলকারী চার জোড়া ট্রেনের সময়সূচি ব্যাহত হওয়ায় যাত্রীদের দুর্ভোগ বেড়েছে।

বাংলাদেশ রেলওয়ের প্রধান প্রকৌশলী (পূর্বাঞ্চল) তানভিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, রেললাইনের ওপর নিরাপদ মাত্রার চেয়ে বেশি পানি থাকায় ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। তিনি বলেন, রেললাইনের ওপর তিন থেকে ছয় ইঞ্চি পানি থাকলে ট্রেন নিরাপদে চলতে পারে। তবে ষোলশহর ২ নম্বর গেট থেকে কালুরঘাট পর্যন্ত বিভিন্ন স্থানে পানির উচ্চতা প্রায় ১৫ ইঞ্চি পর্যন্ত পৌঁছেছে।

তিনি আরও জানান, পানির উচ্চতা ছয় ইঞ্চির নিচে না নামা পর্যন্ত ট্রেন চালানোর ঝুঁকি নেওয়া হবে না। কারণ অতিরিক্ত পানিতে ইঞ্জিনের যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

গত কয়েক দিনের টানা বর্ষণে চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। মঙ্গলবার পরিস্থিতির আরও অবনতি হলে মুরাদপুরের সুন্নিয়া মাদ্রাসা-সংলগ্ন এলাকায় রেললাইন সম্পূর্ণ পানির নিচে তলিয়ে যায়।

বাংলাদেশ রেলওয়ের জনসংযোগ পরিচালক আনিসুর রহমান জানান, বর্তমানে ষোলশহর থেকে জানালিহাট পর্যন্ত রেললাইনের বিভিন্ন অংশ প্রায় ১৫ ইঞ্চি পানির নিচে রয়েছে।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, পানি নেমে পরিস্থিতি স্বাভাবিক হলেই চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল পুনরায় শুরু করা হবে। এ সময় পর্যন্ত যাত্রীদের প্রয়োজনীয় তথ্যের জন্য সংশ্লিষ্ট স্টেশনগুলোর সঙ্গে যোগাযোগ রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

মাধবপুরে র‍্যাবের অভিযানে ৬ কেজি গাঁজাসহ যুবক আটক

ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে রেললাইন, চট্টগ্রাম-কক্সবাজার ট্রেন চলাচল বন্ধ

আপডেট সময় ০২:৩৫:৩৫ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬