ঢাকা ০৭:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

মাধবপুরে সড়ক দুর্ঘটনায় আহত ৩

মো: আইয়ুব খান
মাধবপুর, (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জের মাধবপুরে অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় একটি সিএনজি অটোরিকশা উল্টে তিন যাত্রী গুরুতর আহত হয়েছেন। রোববার ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার নারায়ণপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন মাধবপুর উপজেলার ছাতিয়াইন গ্রামের বিষ্ণু সরকার (৪০), একই উপজেলার মীরনগর গ্রামের আল আমিন (৩০) এবং বানিয়াচং উপজেলার রাধাচরণ দাস (৬৫)।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, যাত্রীবাহী সিএনজিটি মাধবপুর থেকে ছেড়ে নারায়ণপুর এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে একটি অজ্ঞাত জিপগাড়ি ধাক্কা দেয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে গিয়ে উল্টে যায় এবং তিন যাত্রী গুরুতর আহত হন।

খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে প্রথমে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে তাদের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়ায় রেফার করেন।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা জানান, অজ্ঞাত গাড়িটির পরিচয় শনাক্ত এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে পুলিশ কাজ করছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর

error:

মাধবপুরে সড়ক দুর্ঘটনায় আহত ৩

আপডেট সময় ০৪:২৮:৪৮ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬