ঢাকা ০৩:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে শিক্ষকদের বেতন বিবরণী বিতরণ নিয়ে প্রশ্ন, তদন্তের আশ্বাস Logo মাধবপুরে মাঠে কৃষিকাজ করতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু Logo লাখাইয়ে চুরির অভিযোগে যুবক গ্রেফতার, কারাগারে Logo আফগানিস্তানকে ৭ উইকেটে হারিয়ে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিতল ভারত Logo এনটিআরসিএর প্রতিষ্ঠান প্রধান-সহকারী প্রধান পরীক্ষার ভাইভা ১ অক্টোবর Logo ঢাবিতে শিক্ষার্থীদের ওপর হামলা: মাকসুদ কামাল-জাফর ইকবালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ Logo গুলশানে নিষিদ্ধ আ.লীগের মিছিল: ওসি দাউদ হোসেন ক্লোজড Logo লাখাইয়ে মসজিদ নির্মাণকাজে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু Logo মাধবপুরে পোনা মাছ অবমুক্ত, শিক্ষকদের সঙ্গে এমপি ফয়সলের মতবিনিময় Logo মক্কার কাছে ড্রোন হামলার চেষ্টা, হুতিদের বিরুদ্ধে সৌদির কঠোর হুঁশিয়ারি

আন্দিউড়ায় একতা স্পোর্টিং ক্লাবের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

শেখ ইমন আহমেদ, হবিগঞ্জ প্রতিনিধি:

হবিগঞ্জের মাধবপুর উপজেলার আন্দিউড়া গ্রামে তরুণদের মধ্যে সম্প্রীতি বৃদ্ধি ও ক্রীড়া চর্চার প্রসারে আন্দিউড়া একতা স্পোর্টিং ক্লাবের উদ্যোগে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে আন্দিউড়া হাই স্কুল মাঠে আয়োজিত এ ম্যাচে মুখোমুখি হয় শাকিল একাদশ ও নয়ন একাদশ।

খেলা শুরুর আগে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও আন্দিউড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মোত্তাকিম চৌধুরী। এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

রেফারির বাঁশির সঙ্গে সঙ্গে শুরু হওয়া ম্যাচে দুই দলের খেলোয়াড়রা দারুণ নৈপুণ্য ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা উপহার দেন। নির্ধারিত সময় শেষে শাকিল একাদশ ৪-১ গোলের ব্যবধানে নয়ন একাদশকে পরাজিত করে বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে।

খেলা শেষে অতিথিবৃন্দ বিজয়ী ও রানার্স-আপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও মেডেল তুলে দেন।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ মোত্তাকিম চৌধুরী বলেন, “মাদক, সন্ত্রাস ও অপসংস্কৃতি থেকে যুবসমাজকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। একতা স্পোর্টিং ক্লাবের এ ধরনের আয়োজন সত্যিই প্রশংসনীয় এবং সমাজের জন্য ইতিবাচক বার্তা বহন করে।”

স্থানীয়রা জানান, এ ধরনের ক্রীড়া আয়োজন তরুণদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্য বৃদ্ধি করার পাশাপাশি সুস্থ বিনোদন ও ক্রীড়া সংস্কৃতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

মাধবপুরে শিক্ষকদের বেতন বিবরণী বিতরণ নিয়ে প্রশ্ন, তদন্তের আশ্বাস

error:

আন্দিউড়ায় একতা স্পোর্টিং ক্লাবের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

আপডেট সময় ০৮:২১:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬